ঢাকাঃ শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

পশ্চিমবঙ্গে গাইতে এসে মোবের শিকার বলিউডের দুই শিল্পী

by স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৪, ২০২৬
in বিনোদন, বিনোদন
Share on FacebookShare on Twitter

পশ্চিমবঙ্গের বালুরঘাটে বর্ষবরণের রাতে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুটি সাচেত ট্যান্ডন ও পরম্পরা ঠাকুর। ভক্তের অসংযত উন্মাদনাকে ছাপিয়ে পরিস্থিতি এক সময়ে উগ্র ‘মব’ বা উন্মত্ত জনতার তাণ্ডবে রূপ নেয়। সৌভাগ্যবশত, তারা প্রাণে বেঁচে গেলেও তাদের বহনকারী গাড়িটি জনতার হামলায় ব্যাপক ভাঙচুরের শিকার হয়।

নতুন বছরকে ঘরে তুলতে বালুরঘাটের এক জমকালো কনসার্টে অংশ নিয়েছিলেন এই দুই শিল্পী। অনুষ্ঠান শেষের পর ফেরার পথে তাদের গাড়ি ঘিরে নেওয়া হয় শত শত উন্মাদ ভক্তের দ্বারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জনতা চলন্ত গাড়ির ওপর হামলা চালায়, কিল-ঘুষি মারতে শুরু করে। ফলে গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায় এবং ভেতর থেকে সাচেত ‘ওহ শিট’ বলে চিৎকার করেন। পাশেই থাকা পরম্পরা আতঙ্কিত হয়ে জনতাকে শান্ত করার জন্য চিৎকার করেন, ‘গাইজ রিল্যাক্স, শান্ত থাকো।’ কিন্তু উন্মত্ত জনতার চাপ আর হাত থেকে রক্ষা পাননি তাদের গাড়ি।

হামলার এই আকস্মিকতার হতভম্ব হয়ে পড়লেও, এই ঘটনাকে কেন্দ্র করে এখনো বলিউডের দুই শিল্পী কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিবৃতি দেননি। তবে তারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানান।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তেই স্থানীয় নেটিজেনদের মধ্যে ক্ষোভের ঝড় বইছে। অনেকে মনে করছেন, ভারতের পশ্চিমবঙ্গের মাটিতে বলিউডের তারকাদের ওপর এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা ও শিল্পীদের নিরাপত্তার বিষয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন প্রান্তে এই ‘মব কালচার’ এর শিকার হতে দেখেছে জনপ্রিয় তারকারা। কিছুদিন আগে কৈলাস খেরের কনসার্টেও এমন উন্মত্ত জনতার তাণ্ডবের ঘটনা ঘটে, যখন মঞ্চ छोड़তে বাধ্য হন শিল্পীরা।

Next Post

প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..