ঢাকাঃ শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ঈদের আগেই ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য বিশেষ ভাতা দেবে সরকার

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২১, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

সরকার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে এই ভাতার অঙ্ক এখনো নির্ধারিত হয়নি। সরকার জানিয়েছে, ঈদের আগে কয়েকটি এলাকায় এই প্রকল্পের কার্যক্রম শুরু করা হবে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে তার উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের এসব তথ্য জানান।

স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে সঙ্গে নিয়ে মাহদী আমিন বলShares, নির্বাচনের আগে বিএনপি একাধিক প্রতিশ্রুতির মধ্যে ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা। ক্ষমতায় এসে এই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগে প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। ধাপে ধাপে এটি সারা দেশে বিস্তার ঘটাবে।

ভাতা কত টাকা দেওয়া হবে জানতে চাইলে মাহদী আমিন বলেন, এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী জানান, আজ তারেক রহমানের তিন দিনের কর্মদিবসের প্রথম দিন ছিল। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফিং করেন এবং পুরোনো কর্মীসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিভিন্ন পলিসি ও কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেন।

Next Post

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরনো কর্মচারীদের ডেকে আলোচনা করেন তারেক রহমান

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..