ঢাকাঃ বুধবার, মার্চ ৪, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

কসমেটিক সার্জারির পর ব্রাজিলিয়ান কন্টেন্ট ক্রিয়েটর মৃত্যুবরণ

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
in বিনোদন, বিনোদন
Share on FacebookShare on Twitter

ব্রাজিলিয়ান কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার বিয়াঙ্কা ডিয়াস কসমেটিক সার্জারির কয়েক দিনের মধ্যে ফুসফুসে রক্ত জমাট বাধার কারণে মারা গেছেন। তার প্রিয়জনেরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।

বিয়াঙ্কা ডিয়াসের শেষ ছবি এবং ভিডিও গুলো ছিল ২০২৫ সালের ডিসেম্বর মাসে লন্ডনে ট্রিপের সময়ের। এসব ছবি ও ভিডিও তার সোশ্যাল মিডিয়াতে শেষবারের মতো পোস্ট ছিল।

তার বন্ধু জেফ কার্লোস ইনস্টাগ্রামে বলেছেন, ‘মৃত্যু কোনো শেষ নয়। আমাদের বন্ধন অটুট রয়েছে।’ অন্য এক বন্ধু, কন্টেন্ট ক্রিয়েটর প্যাট্রিসিয়া গানডেন, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমরা সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিয়েছি এবং অসাধারণ সময় কেটেছে। ঈশ্বর তার পরিবারের প্রতি সহানুভূতি প্রদান করুন।’

ডিয়াসের বন্ধু জিওভানা বার্গেস স্থানীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, ডিয়াস সম্প্রতি কসমেটিক সার্জারি করিয়েছিলেন। সার্জারির পর তিনি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় ছিলেন। তবে, এরপর তার ফুসফুসে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দেয়। তার শারীরিক অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরিস্থিতি সংকটপূর্ণ হয়ে পড়লে, তিনি মৃগী রোগীদের মতো ঝাঁকুনি দিতে থাকেন। শেষমেশ, হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্গেস আরও জানিয়েছেন, ‘আমি সকলের বার্তার জন্য কৃতজ্ঞ, যারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমাদের সমর্থন দিয়েছেন। যদি ধর্ম নির্বিশেষে কেউ প্রার্থনা করতে চান, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো।’

নিহত ডিয়াসের জন্য শোক প্রকাশে ব্রাজিলের সাও পাওলোতে গত ২০ ফেব্রুয়ারি এক শোকসভা অনুষ্ঠিত হয়।

Next Post

বিজয়ের স্ত্রী হতে পেরে আমি গর্বিত: রাশমিকা

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..