ঢাকাঃ বুধবার, মার্চ ৪, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

বিজয়ের স্ত্রী হতে পেরে আমি গর্বিত: রাশমিকা

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
in বিনোদন, বিনোদন
Share on FacebookShare on Twitter

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এতদিন ধরে ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি তিনি প্রেমের কথা স্বীকার করে সকলের দুয়ার খুলেছেন। দক্ষিণী সিনেমার তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। সামাজিক মাধ্যমে পরিবারের কিছু ছবি ও বিয়ের ছবি শেয়ার করে এই সত্যতা নিশ্চিত করেছেন রাশমিকা। দীর্ঘ সাত বছর ধরে প্রেমের সম্পর্কের পর এবার তারা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।

রাশমিকা তার অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, ‘মানুষটি আমাকে সত্যিকারের ভালোবাসা কেমন, সেটি শিখিয়েছে। সে আমাকে দেখিয়েছে কিভাবে শান্তিতে থাকা যায়। প্রতিদিন সে আমার স্বপ্ন দেখাতে উজ্জীবিত করে এবং নিজের ক্ষমতার ওপর বিশ্বাস স্থাপন করতে উদ্বুদ্ধ করে। আমি যা ভাবতে পারি, তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও যোগ করেছেন, ‘এই মানুষটি আমাকে কখনও এমনভাবে নাচতে বাধা দেয়নি যে কেউ দেখবেন না। মানুষটি আমাকে বুঝিয়েছে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোই জীবনের সেরা অভিজ্ঞতা। আমি বলতে দ্বিধা করব না, আমি তার ওপর একটি বই লিখতে পারি! আমি এখন সেই নারী হতে পেরেছি, যে আমি সব সময় হতে চেয়েছিলাম। আমি সত্যিই কৃতজ্ঞ ও আশীর্বাদপ্রাপ্ত।’

জীবনের অনুপ্রেরণা, সংগ্রাম, সুখ-দুঃখে বিজয় সব সময় তার পাশে থাকায় নিজেকে ধন্য মনে করেন রাশমিকা। তিনি নিজের এই সুখের খবর সবার সঙ্গে ভাগ করে দোয়া এবং শুভকামনা চেয়েছেন। তার এই নতুন জীবনের জন্য তারা সকলের শুভকামনা ও সমর্থন কামনা করেছেন।

Next Post

ইত্যাদি মঞ্চে দর্শকের সঙ্গে অভিনয়ে মোশাররফ করিম

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..