ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।
স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে তারা ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মৃতিতে গভীর শ্রদ্ধা জানান।

