ঢাকাঃ সোমবার, মার্চ ১৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

জেলা পরিষদে নতুন প্রশাসক: উন্নয়ন ত্বরান্বিত হবে, জনগণের প্রত্যাশা পূরণ হবে

by স্টাফ রিপোর্টার
মার্চ ১৬, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

খুলনা জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পীর দায়িত্ব গ্রহণকালে বক্তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসক নিয়োগের ফলে জেলা পরিষদের স্থবিরতা কাটিয়ে উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত গতি লাভ করবে এবং জনসাধারণের প্রত্যাশা পূরণ হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা পরিষদগুলো সচল করতে প্রশাসক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ ঈদের আগে গুরুত্বপূর্ন বার্তা দিয়েছে এবং খুলনা জেলায় উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে বলে তার দৃঢ় বিশ্বাস। তিনি বলেন, সাম্প্রতিককালে নিজেও সিটি করপোরেশনে দায়িত্ব পেয়েছেন; এখন মিলে খুলনা মহানগরী ও জেলার মানুষের কল্যাণে কাজ করবে প্রশাসন ও স্থানীয় নেতারা।

নবনিযুক্ত জেলা প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী দায়িত্ব গ্রহণপূর্ব বক্তব্যে বলেন, দীর্ঘ স্বৈরশাসন-পীড়নের পরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সরকার তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করেছে। অনিয়ম ও দুর্নীতিতে স্থবির হয়ে পড়া জেলা পরিষদকে সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে পরিচালনা করে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মনিরুল হাসান বাপ্পী দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেন, গত ১৭ বছরে খুলনা জেলা পরিষদ দুর্নীতির কবলে পড়ে ছিল, সেখানে নিয়ম-নীতি কার্যকর ছিল না। তিনি প্রতিজ্ঞা করেন—দুর্নীতিবাজদের কোনো ঠাঁই থাকবে না, জেলা পরিষদকে জনকল্যাণমুখী ও স্বচ্ছ সেবামূলক প্রতিষ্ঠান করা হবে এবং তৃণমূল পর্যায়ে জনগণের আর্থিক, সামাজিক ও রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে কাজ করবেন।

দায়িত্ব হস্তান্তর করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান এবং জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের পরিবারসহ মহান মুক্তিযুদ্ধে ও ২৪ সালের গণঅভ্যুত্থানে নিবেদিত প্রাণদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া আয়োজিত হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু—এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা ও কর্মী। খুলনা জেলার নয়টি উপজেলা ও দুই পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মী-সমর্থকরা আনন্দঘন পরিবেশে অংশ নিয়ে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দেন। খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলি আসগর লবির পক্ষেও ফুল তুলে শুভেচ্ছা জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পী তাঁর অফিস কক্ষে বসে আনুষ্ঠানিক দাপ্তরিক কাজ শুরু করেন এবং জনগণের দ্রুত সেবা নিশ্চিত করার জন্য কার্যক্রম প্রশাসনিকভাবে মনিটরিং ও বাস্তবায়নের তাগিদ দেন। তিনি জেলাবাসী ও দলের কর্মীদের সহযোগিতা চান এবং উন্নয়ন ও সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথাও জানান।

Next Post

ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যেসব দেশ

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..