ঢাকাঃ বুধবার, মার্চ ১৮, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত: মাটি উত্তোলনে এককে ৫০ হাজার, সড়ক আইনে ৪ জনকে জরিমানা

by স্টাফ রিপোর্টার
মার্চ ১৮, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে বাড়তি জরিমানা করা হয়েছে। একই অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে চার জনকে দণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সুন্দরপুর (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা জরিমানা করেন। ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ ছিল।

অন্যদিকে কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা এলাকায় পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক ড্রাইভিং লাইসেন্স ছাড়া এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দণ্ডে চারযকে মোট ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওনা নাহিদ। তিনি বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর; এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের অবকাঠামোও বিপন্ন হয়। তাই এসব অনিয়ম প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

রেজওনা নাহিদ আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে। ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক—এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Next Post

ভারতে গ্রেপ্তার ১ মার্কিন ও ৬ ইউক্রেনী; সীমান্তে অস্ত্র ও ড্রোন প্রশিক্ষণের অভিযোগ

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..