ঢাকাঃ বুধবার, মার্চ ১৮, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ক্রেডিট কার্ডে নতুন গাইডলাইন: ঋণসীমা বেড়ে ৪০ লাখ, অনিরাপদ ঋণ ২০ লাখ

by স্টাফ রিপোর্টার
মার্চ ১৮, ২০২৬
in অর্থনীতি, অর্থনীতি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ড পরিচালনা আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে নতুন পূর্ণাঙ্গ গাইডলাইন জারি করেছে। রোববার ব্যাংকটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বলা হয়েছে, দৈনন্দিন খরচ ও মূল্য পরিশোধে নগদ বহন না করে ক্রেডিট কার্ডের ওপর নির্ভরতা বাড়ায় খাতে বিদ্যমান জটিলতা কমিয়ে নতুন বৈশিষ্ট্য এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন হয়ে পড়েছে। সেই প্রয়োজন মেটাতে পূর্বের নীতিমালা হালনাগাদ করে এই গাইডলাইন তৈরি করা হয়েছে।

নতুন নীতিমালায় ঝুঁকি ব্যবস্থাপনার অনুশীলন জোরদার, গ্রাহক অধিকার সুরক্ষা করা এবং দায়িত্বশীল ঋণ প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নগদবিহীন আর্থিক লেনদেনকে স্বচ্ছভাবে পরিচালিত করার উদ্যোগ নেয়া হয়েছে। গাইডলাইনে অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে—প্রযোজ্যতা ও সংজ্ঞা, ক্রেডিট কার্ডের প্রকারভেদ, গ্রাহক যোগ্যতার মানদণ্ড, ঋণসীমা ও সুদের হার নির্ধারণ, কার্ড ইস্যু ও বিপণন পদ্ধতি, বিলিং ও আদায় প্রক্রিয়া, গ্রাহকের তথ্যের গোপনীয়তা, বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা।

গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া সর্বোচ্চ ঋণসীমা বাড়িয়ে ২৫ লাখ টাকা থেকে ৪০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে অনিরাপদ (অন-সিকিউর্ড) ঋণের সীমাও ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ক্রেডিট কার্ড সংক্রান্ত অভিযোগ, অনিয়ম বা জালিয়াতি, কার্ডভিত্তিক লেনদেন পরিশোধে উদ্ভব হওয়া জটিলতা এবং বিরোধ নিষ্পত্তি পদ্ধতি পর্যালোচনা করে গাইডলাইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এসব পরিবর্তন গ্রাহক নিরাপত্তা বাড়াবে, ঝুঁকি নিয়ন্ত্রণ শক্তিশালী করবে ও ক্রেডিট কার্ড সেবা আরও বিশ্বাসযোগ্য ও কার্যকর করবে।

Next Post

কেউ কষ্ট পেলে আন্তরিকভাবে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..