ঢাকাঃ বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সার্কিট হাউস মাঠে ঈদজামাতের প্রস্তুতি পরিদর্শন

by স্টাফ রিপোর্টার
মার্চ ১৯, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) খুলনা সার্কিট হাউস মাঠে আসন্ন ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি বলেন, খুলনা সার্কিট হাউস মাঠ একটি ঐতিহাসিক ও বৃহৎ আয়োজন ক্ষেত্র; এখানে প্রতিবছর হাজার হাজার নগরবাসী ঈদের নামাজ আদায় করেন। মুসুল্লারা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রধান জামাতে অংশগ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে প্রস্তুতির কাজটির উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। তিনি জানান, মাঠের প্রস্তুতি আজ সন্ধ্যার মধ্যে প্রায় সম্পন্ন হবে এবং খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে নগরবাসী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, কেসিসি প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, জেলা প্রশাসন, কেসিসি ও কেএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

ঈদ-উল-ফিতরের জামাতসূচি ঘোষণা করা হয়েছে — খুলনা সার্কিট হাউস মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে খুলনা টাউন জামে মসজিদে। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, সকাল ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

অন্য স্থানগুলোর সময়সূচি অনুযায়ী, খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং বয়রা মডেল মসজিদে জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। খালিশপুর ঈদগাহ ময়দান এবং বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুন নূর জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে—প্রথম জামাতে (সকাল ৮টায়) ইমামতি করবেন খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ইমরান উল্লাহ এবং দ্বিতীয় জামাতে (সকাল ৯টায়) ইমামতি করবেন হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক আয়োজনের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

প্রশাসন ও নিরাপত্তা বাহিনী জনসাধারণকে অনুরোধ করেছে যে তারা সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলবেন এবং উৎসব মর্যাদায় শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবেন।

Next Post

কুয়েতে দ্বিতীয় তেল শোধনাগারে ড্রোন হামলা; দাউ দাউ করে জ্বলছে আগুন

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..