ঢাকাঃ মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

হাউস অব কমন্সে রাহাত ফতেহ আলী খান ও শাহ জামানকে সম্মাননা

by স্টাফ রিপোর্টার
মার্চ ৩১, ২০২৬
in বিনোদন, বিনোদন
Share on FacebookShare on Twitter

লন্ডনের হাউস অব কমন্সে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপমহাদেশীয় কিংবদন্তি কণ্ঠশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও তাঁর ছেলে শাহ জামান খানকে সম্মাননা দেওয়া হয়। একই অনুষ্ঠানে রুবাইয়াত জাহানের গাওয়া বাংলা গান ‘প্রেম পিয়াসা’র প্রকাশনা উৎসবও হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুথ ক্যাডবেরি ও সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান, শাহ জামান খান, সংগীতশিল্পী আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহসহ ব্রিটিশ পার্লামেন্ট ও হাউস অব কমন্সের একাধিক সদস্য এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য রাহাত ফতেহ আলী খান ও তাঁর ছেলেকে সম্মাননা জানানো হয়।

গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। গানের কথার রচয়িতা কবির বকুল, সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ এবং ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। অনুষ্ঠানে গান-সংগীতের তৎপরতা, ভিজ্যুয়াল প্রয়াস ও প্রযোজনার প্রশংসা করা হয়।

উক্তিতে রাজা কাশেফ ও গায়িকা রুবাইয়াত জাহানকে ধন্যবাদ জানিয়ে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান বলেন, গানের প্রতি তাদের একনিষ্ঠতা ও আন্তরিকতা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তিনি বাংলা সঙ্গীতের প্রতি তার বিশেষ ভালবাসা ব্যক্ত করে বলেন, ‘প্রেম পিয়াসা’ সেই ভালোবাসারই ধারাবাহিক প্রকাশ। সম্মাননা প্রদানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতাও ব্যক্ত করেন তিনি।

গানের ভিডিও ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে এবং দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে গানটি শোনা যাচ্ছে।

Next Post

পিএসএলে বল টেম্পারিং: ফখর জামান দুই ম্যাচের জন্য নিষিদ্ধ

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..