ঢাকাঃ বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

খুলনায় জ্বালানী তেল সরবরাহ ও বিক্রয় নিয়ন্ত্রণে ৩৫ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ১, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

খুলনা মহানগর ও জেলার জ্বালানি তেল সরবরাহ এবং বিক্রয় কার্যক্রমকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে বিশেষ ব্যবস্থা হিসেবে ৩৫ জন সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত সোমবার খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোঃ আনাছের স্বাক্ষরিত সরকারি আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে মহানগরে ১৭ জন এবং উপজেলা পর্যায়ে ১৮ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তাদের নিজ নিজ ফিলিং স্টেশনে নিয়মিত উপস্থিত থেকে তেলের সরবরাহ, সংগ্রহ, মজুদ ও বিক্রয় কার্যক্রম মনিটর করবেন।

নিযুক্ত ট্যাগ অফিসারদের প্রধান দায়িত্ব হলো, প্রতিদিন ফিলিং স্টেশনের প্রারম্ভিক মজুদ রেকর্ড করা, ডিপো থেকে সরবরাহকৃত তেলের পরিমাণ যাচাই, ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং পর্যবেক্ষণ ও বিক্রয় শেষে মজুদ পর্যালোচনা করা। এছাড়া তারা অনুমোদিত লে-আউট প্ল্যান অনুযায়ী মজুদ ক্ষমতা পরীক্ষা, ট্যাংক বা সংরক্ষণের উপযুক্ততা নিশ্চিত এবং ভোক্তার জন্য অবৈধ বিক্রি রোধে সচেতন থাকবেন।

ট্যাগ অফিসাররা দিনে অন্তত তিনবার স্টক আপডেট নিশ্চিত করবেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি শুরু না হয়, তাহলে প্রথমে সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট পরিচালনা এবং তৃতীয়বার পরিস্থিতি মোকাবেলার জন্য সাময়িক স্থগিতাদেশের ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক এই উদ্যোগের মাধ্যমে খুলনায় তেল সরবরাহের কার্যক্রম আরো স্বচ্ছ, নিয়ন্ত্রিত ও ঝুঁকিমুক্ত করে তোলার আশা প্রকাশ করেছেন।

প্রশাসন সূত্র জানায়, প্রতিটি ফিলিং স্টেশনের রিপোর্ট তারা নিয়মিত সংরক্ষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য পাঠানো হবে। এই উদ্যোগের মাধ্যমে তেল সরবরাহ ব্যবস্থা আরও বেশি কার্যকরি ও সুষ্ঠু হবে বলে আশা করা হচ্ছে।

Next Post

চরমোনাই মাহফিলের তিন দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান শুরু, শনিবার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..