ঢাকাঃ বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

পিএসএলে বল টেম্পারিংয়ে দুই ম্যাচের জন্য ফখর জামান নিষিদ্ধ

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ১, ২০২৬
in খেলা, খেলাধুলা
Share on FacebookShare on Twitter

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। রোববার করাচি কিংসের বিপক্ষে ম্যাচে, আম্পায়ারদের নজরে পড়ে বলের কন্ডিশন ‘অন্যায়ভাবে পরিবর্তন’ করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া ম্যাচের শেষ ওভারের আগে করাচিকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়, যা ম্যাচের ঘুরে যেতে সাহায্য করে।

সোমবার এই দুই পক্ষের মধ্যে দ্বিতীয় ও চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়, যা শেষে মঙ্গলবার পিসিবি এক বিবৃতিতে জানায়, আগামী দুই ম্যাচে ফখর জামান মাঠে থাকবেন না। বিবৃতিতে বলা হয়, ‘ফখর অভিযোগ অস্বীকার করেছেন এবং আচরণবিধি অনুযায়ী তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। ম্যাচ রেফারি রোশন মহানামা সব প্রমাণ মূল্যায়ন করে ফখরের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছেন, যদিও তিনি আপিল করার সুযোগ পাচ্ছেন।’

পিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফখর আপিল করতে পারবেন। পাকিস্তানের ক্রিকেট আইন অনুযায়ী, বলের অবস্থা পরিবর্তন করা নিষিদ্ধ, তবে বল পালিশ করার জন্য এর কিছু ব্যতিক্রম রয়েছে। আইনের ৪১.৩.২ অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় বলের স্বাভাবিক অবস্থা পরিবর্তনের জন্য পদক্ষেপ নেয়, তবে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩টি টেস্ট, ৯২টি ওয়ানডে ও ১২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Next Post

বুলবুলের মুখোমুখি তদন্ত কমিটির

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..