ঢাকাঃ বুধবার, এপ্রিল ১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

রাহুল অরুণোদয় হত্যা শনাক্তে চাঞ্চল্যকর তথ্য

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ১, ২০২৬
in বিনোদন, বিনোদন
Share on FacebookShare on Twitter

পানিতে ডুবে অকাল মৃত্যু হয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। গতকাল রোববার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সময় তিনি পানিতে নামে। তবে সেখান থেকে আর উঠতে পারেননি, তলিয়ে যান অরুণোদয়।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় তমলুক হাসপাতালের মরদেহ ময়নাতদন্ত শুরু হয়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তাঁর মৃত্যু পানিতে ডুবে হয়ে থাকে। দীর্ঘ সময় পানির নিচে থাকায় তাঁর ফুসফুস ফুলে গিয়ে দ্বিগুণ আকার ধারণ করেছে। পরীক্ষায় দেখা গেছে, ফুসফুসের ভেতর অতিরিক্ত বালি ও নোনা পানি প্রবেশ করেছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অল্প সময় পানিতে ডুবে থাকলে এভাবে বালি এবং জল প্রবেশের কথা নয়। ধারণা করা হচ্ছে, রাহুল কমপক্ষে এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে ছিলেন। পানির ঘর্ষণে তার খাদ্যনালীয়েও বালি ও নোনা জল প্রবেশ করেছে।

অভিনেতার মৃত্যু নিয়ে ব্যাপক আলোচনায় পুলিশ। তাঁদের অভিযোগ, শুটিংয়ের অনুমতি ছাড়াই ঘটনাস্থলে কাজ চালানো হয়। পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে।

রাহুল অরুণোদয় ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। তার অভিনয় জীবন শুরু হয় বাবার সঙ্গে ‘রাজ দর্শন’ নাটকে, যা বিজয়গড় থিয়েটার দলের প্রথম প্রজেক্ট। এরপর থেকে তিনি প্রায় ৪৫০-এরও বেশি নাটকে অভিনয় করেছেন, যা তার আর্টিস্টিক ক্যারিয়ারের গভীরতা ও জনপ্রিয়তার প্রমাণ।

Next Post

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় সমুদ্রে ডুবে মারা গেছেন

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..