ঢাকাঃ বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আকাশ ছোঁয়ার সুযোগ অপরিহার্য

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ১, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আজ বুধবার (১ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টায় কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের ক্লাস পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পাঠদানের পদ্ধতি, মনোযোগ ও পাঠ্যবিষয় সম্পর্কে খোঁজ গ্রহণ করেন।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন হলো নিজেকে গড়ে তোলার জন্য সবচেয়ে মূল্যবান সময়। এই সময় থেকেই আমাদের জীবন লক্ষ্য ও কক্ষপথ নির্ধারণ করতে হবে। এজন্য নিয়মিত পড়াশোনা ছাড়াও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ সাধারণত গুরুত্বপূর্ণ। এতে নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি মানসিক চাপ ও হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করে।

তিনি আরও বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বকে দ্রুত পরিবর্তন করছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্য তুলে ধরতে এবং জায়গা করে নিতে হলে এআইসহ আধুনিক প্রযুক্তিগুলি সম্পর্কে পারদর্শী হওয়ার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে পর্যায়ক্রমে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা তুলে ধরলে উপাচার্য সেগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

Next Post

সুন্দরবনকে বিষমুক্ত করতে কড়া নজরদারি ও নীতিমালা আসছে

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..