ঢাকাঃ শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ফুলতলায় মাদক বিক্রেতাদের হামলায় ৪ পুলিশ আহত

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

ফুলতলায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক বিক্রেতা ও সেবীদের হামলায় দুই নারী কনস্টেবলসহ চার পুলিশ আহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে তিনটি ইয়াবার পিস উদ্ধার করে। এই ঘটনা ঘটে বুধবার রাত ৮টার দিকে ফুলতলার দামোদর কলোনী গ্রামে। পুলিশ জানায়, মাদক বিক্রির খবর পেয়ে দামোদর কলোনী এলাকার মৃত ওমর আলীর বাড়ি ও ফার্মে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা ৩ থেকে ৪ জন মাদকসেবী ও বিক্রেতাকে আটক করা হয়। তখন অন্য মাদকসেবীরা এবং ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় ওসি (তদন্ত) মোঃ শরিফুল ইসলাম, এস আই শফিউজ্জামান, নারী কনস্টেবল রোজিনা মুন্নী ও রহিমা খাতুন আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেন এবং মৃত ওমর আলীর পুত্র তাইজুল ইসলাম রনি, মিন্টুর মোল্লার স্ত্রী মুসলিমা বেগম, ও মৃত আবজাল হোসেনের স্ত্রী রাখি বেগম (৩৮) কে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এসআই শফিউজ্জামান নামের এক কর্মকর্তা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেফতার তিনজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Next Post

রূপসায় স্কুলের জমি দখল নিয়ে উত্তেজনা চরমে

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..