ঢাকাঃ সোমবার, এপ্রিল ৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

সংসদে প্রকাশ: শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ৬, ২০২৬
in অর্থনীতি, অর্থনীতি
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে প্রকাশ করা হয়েছে দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নাম—চিত্রটা যতোটুকু ভয়াবহ ছিল ততটাই স্পষ্ট হয়ে উঠেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ২০২৫ সালের শেষ নাগাদ ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়ে রেকর্ড হয়েছে।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্যমতে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। এই তথ্য সংসদে কুমিল্লা-৪ আসনের সাংসদ আবুল হাসনাতের লিখিত প্রশ্নের জবাবে ডেপুটি স্পিকার কায়সর কামালের সভাপতিত্বে সোমবার (৬ এপ্রিল) উপস্থাপন করা হয়।

অর্থমন্ত্রীর প্রকাশিত শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠান হলো—

১। এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড

২। এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড

৩। সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড

৪। এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড

৫। সোনালী ট্রেডার্স

৬। বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড

৭। গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড

৮। কেমন ইস্পাত লিমিটেড

৯। এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড

১০। ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড

১১। কেয়া কসমেটিকস লিমিটেড

১২। দেশবন্ধু সুগার মিলস লিমিটেড

১৩। পাওয়ার প্যাক মুতিারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড

১৪। পাওয়ার প্যাক মুতিারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড

১৫। প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড

১৬। কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড

১৭। মুরাদ এন্টারপ্রাইজ

১৮। সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড

১৯। বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড

২০। রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড

অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণ আদায়ে সরকার নানামুখী কঠোর উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানত যা বলেছে তা হলো—

১) ১০% বা ততোধিক শ্রেণিকৃত ঋণ থাকা ব্যাংকগুলোর সিনিয়ার ম্যানেজমেন্ট টিমের সঙ্গে ত্রৈমাসিক আলোচনা করে ব্যাংকগুলোকে কর্মপরিকল্পনা গ্রহণ করাতে হবে, যাতে শ্রেণিকৃত ঋণ আদায়ে বাধাগুলি চিহ্নিত করে তা সুসংহতভাবে সমাধান করা যায়।

২) বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত প্রতিটি ব্যাংকার্স সভায় ব্যাংকভিত্তিক শীর্ষ ২০ ঋণ খেলাপি/শ্রেণিকৃত ঋণের আদায়ের অগ্রগতি সর্বোচ্চ পর্যায়ে যাচাই করা হবে।

৩) শ্রেণিকৃত ঋণের হার বেশি এমন ব্যাংকগুলোর জন্য শ্রেণিকৃত ঋণ রেজল্যুশন স্ট্র্যাটেজি সম্পর্কিত গাইডলাইন প্রণয়ন করা হবে।

৪) ব্যাংক-কোম্পানি (সংশোধিত) আইনে সংজ্ঞায়িত ‘ইচ্ছাকৃত খেলাপী’ শনাক্ত ও ব্যবস্থা গ্রহণে বিআরপিডির সার্কুলার নং-০৬ (১২ মার্চ ২০২৪) অনুযায়ী নীতিমালা জারি করা হয়েছে।

৫) ব্যাংকগুলোর বিদ্যমান লিগ্যাল টিম/আইন বিভাগ শক্তিশালী করার নির্দেশনা বিআরপিডি সার্কুলার নং-১৪/২০২৪ এর মাধ্যমে প্রদান করা হয়েছে।

৬) বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আগামী ৩০ জুন ২০২৬ এর মধ্যে প্রত্যেক ব্যাংকের খেলাপী ঋণস্থিতির ন্যূনতম ১% নগদ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশনা (বিআরপিডি সার্কুলার নং-১১/২০২৪) জারি করা হয়েছে।

৭) ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন হালনাগাদ করা হচ্ছে।

৮) IFRS 9 অনুযায়ী Expected Credit Loss ভিত্তিক ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং নীতি প্রয়োগের মাধ্যমে ব্যাংকগুলোর ঋণ ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত এবং ঝুঁকি কমাতে তালিকাভুক্ত জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা হবে।

অর্থমন্ত্রী আরও জানান, আরও কয়েকটি কর্মযোজনাও নেওয়া হয়েছে—

১) খেলাপি ঋণ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিদ্যমান আইনসমূহ (ব্যাংক-কোম্পানি আইন, Negotiable Instrument Act, অর্থ ঋণ আদালত আইন, Bankruptcy Act) সংশোধনের কাজ চলমান আছে।

২) স্বল্প মেয়াদী কৃষি ঋণের পুনঃতফসিলিকরণ নীতিমালা পর্যালোচনা করে হালনাগাদ করা হবে।

৩) খেলাপী ও ইচ্ছাকৃত খেলাপী ঋণগ্রহীতাদের তালিকা প্রকাশের উদ্যোগ নেয়া হচ্ছে।

৪) নিয়মিত ঋণ পরিশোধকারীদের (ভালো ঋণগ্রহীতাদের) জন্য প্রণোদনা সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা ও হালনাগাদ করা হবে।

৫) একজন ঋণগ্রহীতার জন্য ব্যাংকিং খাত থেকে গ্রহণযোগ্য সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণের উদ্যোগ নেয়া হবে।

৬) ইচ্ছাকৃত খেলাপী ঋণগ্রহীতাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাসমূহের কিছু অংশ প্রযোজ্য করার জন্য প্রয়োজনীয় আইনী সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

৭) অর্থ ঋণ আদালতের বিচারক প্যানেল/জুরি বোর্ডে অভিজ্ঞ ব্যাংকারদের অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করার পরিকল্পনা আছে।

৮) খেলাপী ঋণগ্রহীতারা যাতে রিট দায়ের করে ঋণ আদায় কার্যক্রম স্থবির করতে না পারে, সে উদ্দেশ্যে এটর্নি জেনারেল মহোদয়ের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

৯) বেসরকারি খাতে Asset Management Company (AMC) প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় আইনপ্রণয়নের উদ্যোগ নেয়া হবে।

ঋণ খেলাপির এই চিত্র নিয়ন্ত্রণে সরকারের এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতে আর্থিক স্থিতিশীলতা ফিরে আসার প্রত্যাশা বৃদ্ধিতে সহায়তা করবে—এমনটাই সরকার দাবি করেছে।

Next Post

সংসদ মানুক না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করব: জামায়াত আমির

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..