ঢাকাঃ মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ৭, ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব
Share on FacebookShare on Twitter

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে দেশ রক্ষার জন্য ১ কোটি ৪০ লাখেরও বেশি বেসামরিক ইরানি অস্ত্র হাতে তুলে নেওয়া এবং জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত। তিনি এই কথা মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে জানিয়েছেন।

পেজেশকিয়ান পোস্টে লিখেছেন, “১ কোটি ৪০ লাখের বেশি সাহসী ইরানি এখন পর্যন্ত দেশ রক্ষার জন্য জীবন উৎসর্গ করার প্রস্তুতি ঘোষণা করেছেন।” নিজের প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে তিনি বলেছেন, “আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, আমি আছি এবং ভবিষ্যতেও থাকব।”

পেজেশকিয়ানের এই বক্তব্য মূলত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব হিসেবে এসেছে বলে সংবাদ সূত্রে বলা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইরানি সরকার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে স্বেচ্ছাসেবী হিসেবে আনার ব্যাপক আহ্বান জানিয়েছে। ওই আহ্বানের জবাবে সাধারণ নাগরিকদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সৈন্যরাও ব্যাপক সাড়া দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪-২৫ সালের গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী প্রায় ৯ কোটি জনসংখ্যার ইরানে প্রায় ৬ লাখ ১০ হাজার সক্রিয় সামরিক কর্মী এবং প্রায় ৩ লাখ ৫০ হাজার রিজার্ভ সৈন্য রয়েছে। ইরানে মূলত দুটি আলাদা বাহিনী কার্যকর—নিয়মিত সামরিক বাহিনী ‘আরতেশ’ এবং প্রভাবশালী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)। আইআরজিসির আওতাধীন আধাসামরিক বাহিনী বাসিজ ফোর্সের আনুমানিক ৯০ হাজার থেকে ১ লাখ নিয়মিত সদস্য এবং কয়েক লাখ রিজার্ভ সদস্য আছে।

সূত্র: আলজাজিরা

Next Post

লোকসানে ১৭ ব্যাংক, সিএসআর খাতে ব্যয় প্রায় অর্ধে

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..