দেশের প্রায় ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে আগামী দুই বছরের মধ্যে ফাইভ-জি (৫জি) মোবাইল সেবা পৌঁছানোর পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। এই লক্ষ্যকে সফল করতে সব মোবাইল অপারেটর এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীদারদের এক সঙ্গে কাজ শুরু করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এটি দেশের প্রযুক্তিগত অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে বলেন, উচ্চগতির, সাশ্রয়ী এবং বিশ্বস্ত ইন্টারনেট পরিষেবা নিশ্চিতের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্কার ও উদ্যোগ শুরু হয়েছে।

