অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে শূন্য থাকা চিকিৎসক পদগুলো দ্রুত পূরণ করতে ৫ হাজার এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ক একাডেমিক ও প্রশিক্ষণ পর্যায়কে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার সুযোগ বাড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ জনবল তৈরি করা লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে। এর ফলে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নারীর অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে।

