ঢাকাঃ শনিবার, জুন ২৭, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

পেনশনে সুখবর: চালু হচ্ছে অনলাইন পেনশন ট্র্যাকিং ও ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস)

by স্টাফ রিপোর্টার
জুন ২৭, ২০২৬
in অর্থনীতি, অর্থনীতি
Share on FacebookShare on Twitter

জটিলতা কমিয়ে পেনশন সেবা দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে অনলাইন পেনশন ট্র্যাকিং ও ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস) চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ের সম্মেলনকক্ষে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং এ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী।

নতুন প্ল্যাটফর্মে অবসরপ্রাপ্ত বা অবসরের পথে থাকা সরকারি কর্মচারী অনলাইনে পেনশনের জন্য আবেদন জমা দিতে পারবেন, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে পারবেন এবং আবেদনটি কোন পর্যায়ে আছে—তার অগ্রগতি ঘন্টার মধ্যে দেখতে পারবেন। এতে সময় সাশ্রয় হবে, অপ্রয়োজনীয় অফিসযাত্রা ও হয়রানি কমবে এবং সার্বিক প্রক্রিয়া অনেক বেশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী বলেন, এখন পর্যন্ত পেনশন সংক্রান্ত কাজগুলোতে বিলম্ব, জটিল প্রক্রিয়া ও বারবার অফিসে যাতায়াতের কারণে অবসরপ্রাপ্তরা সমস্যায় পড়তেন। ওপিটিএমএস কার্যকর হলে তারা ঘরে বসেই ডিজিটালভাবে আবেদন করে প্রক্রিয়ার প্রতিটি ধাপ নজরে রাখতে পারবেন এবং দ্রুত পেনশন পাওয়ার সুযোগ বাড়বে। তিনি আরও বলেন, অনলাইনে সেবা দেওয়ার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে এবং সরকারি সেবায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

কর্মকর্তারা জানান, নতুন ব্যবস্থায় কর্মচারীরা অবসরোত্তর ছুটিতে যাওয়ার প্রায় ১১ মাস পূর্বেই এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। এরপর তারা অনলাইনে আবেদন জমা, কাগজপত্র আপলোড এবং আবেদন স্থিতি তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। একই প্ল্যাটফর্ম থেকেই কল্যাণ কর্মকর্তা ও মঞ্জুরকারী কর্তৃপক্ষ ফাইল পর্যালোচনা ও অনুমোদন করবেন, ফলে ফাইলগত কাজ দ্রুত ও ঝামেলাহীন হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়রের সিনিয়র সচিব মো: এহছানুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক থেকে এস এম রেজভী। সরকার শিঘ্রই ওপিটিএমএস পর্যায়ক্রমে বাস্তবায়ন করে পেনশন সেবাকে আরও মানুষমুখী করার লক্ষ্যে কাজ করছে।

Next Post

সংসদকে অগ্রাহ্য করে আন্তর্জাতিক চুক্তি করা চলবে না: বিরোধীদলীয় নেতা

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..