তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ডিজিটাল যুগে তথ্যই সবচেয়ে বড় শক্তি। প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে আমাদের নিরাপত্তার ধারণাও মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। এখন কিলোমিটারে কিলোমিটারে সীমান্ত পাহারার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাইবার নিরাপত্তা। বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ফেসবুক পেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

