বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

পুত্রের ওপর মিথ্যা মামলাঃ পুলিশের হাতে স্ত্রী ও বৃদ্ধ পিতা হেনস্তা

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৩, ২০১০
A A
Share on FacebookShare on Twitter

পুত্রের ওপর একটি মিথ্যা মামলার জের ধরে স্ত্রী ও তার বৃদ্ধ পিতা -কে পুলিশ হেনস্তা করেছে – এমন অভিযোগ করেছেন রাজধানীর ওয়ারী এলাকার বাসিন্দা কাজী আবুল বশীর।

তিনি জানান গতকাল শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬.৩০ টার দিকে হঠাত করে পুলিশ সদস্যরা তাদের বাসা ঘেরাও করে ফেলে এবং তাঁকে এবং তার পুত্রবধূ নীলা আক্তার-কে পুলিশ আটক করে সূত্রাপুর থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, থানায় নিয়ে যাওয়ার পর প্রায় ৬-৭ ঘণ্টা তাদেরকে সেখানে আটকে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করাকালে তাদেরকে নানা ধরনের বাজে ভাষায় গালিগালাজ করা হয়, তাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও জানান তিনি।

Related posts

প্রীতমকে জেলে পাঠানো ছাত্রলীগের অবমাননা: মুনতাসীর মামুন

প্রীতমকে জেলে পাঠানো ছাত্রলীগের অবমাননা: মুনতাসীর মামুন

সেপ্টেম্বর ১৬, ২০২২
হুবহু বই নকলের অভিযোগ, কলেজশিক্ষকের বিরুদ্ধে তদন্ত

হুবহু বই নকলের অভিযোগ, কলেজশিক্ষকের বিরুদ্ধে তদন্ত

সেপ্টেম্বর ৩, ২০২২

খোঁজ নিয়ে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ডাকা হরতাল-অবরোধ এর দিন রাজধানীর ফার্মগেট এলাকায় বিএনপি কর্মীরা মিছিল করে এবং সাধারণ পথচারী ও পুলিশের ওপর হামলা করে এবং পথে থাকা বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করে, সাধারণ পথচারীদের ওপর গুলি চালায় এবং ককটেল বোমা বিস্ফোরণও করে। এ ঘটনায় বোমা বিস্ফোরণ ও গুলিবিদ্ধ হয়ে ২ জন সাধারণ পথচারী নিহত হন। এ ঘটনার জের ধরে পুলিশ ধানমন্ডি থানাতে গত ৭ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করে। সেই মামলাতে কাজী আবুল বশীর -এর পুত্র কাজী রুবেল হোসেনকে প্রধান আসামী করা হয়। মামলার এজাহারে দাবী করা হয় সূত্রাপুর থানা ছাত্রদল-এর সাবেক যুগ্ম সচিব কাজী রুবেল হোসেন-এর নেতৃত্বে তার সহযোগীরা এ কার্যক্রম চালিয়েছে।

তবে কাজী আবুল বশীর জানান তার পুত্র কাজী রুবেল হোসেন এই মামলা দায়ের হওয়ার আগেই যুক্তরাজ্যে চলে যান এবং বর্তমানে তিনি সেখানেই বসবাস করছেন। তিনি অভিযোগ করেন বিএনপি ও ছাত্রদলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের রুখে দিতে আওয়ামীলীগ সরকারের পুলিশ এ ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সূত্রাপুর থানার এ,এস,আই মতিউর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি এই মামলাটি তদন্তাধীন বলে জানান। কাজী আবুল বশীর ও তার পুত্রবধূ নীলা আক্তারের ওপর জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের অভিযোগ নিয়ে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।

Next Post

হালুয়াঘাটে মৃত ভাইয়ের জমি দখল, পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্য

Next Post
হালুয়াঘাটে মৃত ভাইয়ের জমি দখল, পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্য

হালুয়াঘাটে মৃত ভাইয়ের জমি দখল, পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্য

সর্বশেষ খবর

নায়িকা পপি সহিংস মানহানির অভিযোগে আইনি নোটিশ পেলেন

ডিসেম্বর ১১, ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ১১, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে সোশ্যাল মিডিয়ায় দারুণ শোরগোল

ডিসেম্বর ১১, ২০২৫

শুটিং শেষে সালমান খান বদলে গেলেন, চেহারায় দেখা গেল বড় পরিবর্তন

ডিসেম্বর ১১, ২০২৫

অভিনব পোশাকে বিস্ময় জাগালেন জয়া আহসান

ডিসেম্বর ১১, ২০২৫

সাকিব বললেন, আমি সব বল আমার দেশের জন্য খেলব

ডিসেম্বর ১১, ২০২৫

সাকিবের মন্তব্য: রাজনৈতিক ক্যারিয়ার এখনও শেষ হয়নি

ডিসেম্বর ১১, ২০২৫

ভারতের কারণে আইসিসির ৭৩০০ কোটি টাকার ক্ষতি

ডিসেম্বর ১১, ২০২৫

ঋতুপর্ণা চাকমা পাচ্ছেন বেগম রোকেয়া পদক

ডিসেম্বর ১১, ২০২৫

বিশ্বস্ততা দিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত

ডিসেম্বর ১১, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.