রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

প্রকাশ্য রাস্তায় ব্লগার-লেখকদের হত্যার হুমকি

by স্টাফ রিপোর্টার
আগস্ট ২৬, ২০১৩
A A
Share on FacebookShare on Twitter

তুহিন ইসলাম, ব্রাক্ষনবাড়িয়া থেকে

এবার ব্রাক্ষনবাড়িয়া সদর এলাকায় গতকাল রবিবার প্রকাশ্য রাস্তায় মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের শিক্ষকেরা ব্লগারদের ফাঁসী চেয়ে হুমকি দিয়েছে যা চাঞ্চল্য সৃষ্টি করেছে সেই এলাকায়। চলমান রাজনৈতিক সংকট ও ক্রমাগত ব্লগারদের গুপ্ত পদ্ধতিতে খুন করা ও হুমকি দেয়ার এমন অবস্থাতেই এই ঘটনা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। ব্রাক্ষনবাড়িয়া সদরে দারুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মুক্তমনা ব্লগারদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে  প্রকাশ্য রাস্তায় তাঁদের ফাঁসী দাবী করেছে। এই ফাঁসী দাবী করা ব্লগারদের মধ্যে ব্রাক্ষনবাড়িয়ার সনামধন্য লেখক জিয়াউল হক সহ আরো রয়েছেন শরিফুল ইসলাম, অমি রহমান পিয়াল, আসিফ মহিউদ্দিন, আরিফুর রহমান, সিনথিয়া আরেফিন প্রমুখ।

Related posts

নগরীতে দোয়া ও প্রার্থনা: মসজিদ, মন্দির ও গীর্জায় স্বাস্থ্য কামনা

ডিসেম্বর ৬, ২০২৫

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযান—মাদক ব্যবসায়ী আটক

ডিসেম্বর ৬, ২০২৫

ziual-protest-againstউল্লেখ্য যে ফাঁসীর জন্য দাবী করা ব্যাক্তিদের মধ্যে জিয়াউল হক ব্রাক্ষনবাড়িয়ার চিনাইর গ্রামের একজন লেখক ও ব্লগার যিনি বর্তমানে যুক্তরাজ্যে নির্বাসনে রয়েছেন। তাঁর সাথে আমাদের প্রতিবেদক যোগাযোগ করবার চেষ্টা করেও ব্যার্থ হন তবে লেখকের বাবা জনাব আব্দুল অহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ব্যাপারে তাঁর তীব্র শংকা প্রকাশ করেন। তিনি এই ব্যাপারে ব্রাক্ষনবাড়িয়া সদর থানাতে একটি জিডি করেছেন বলেও এই প্রতিবেদককে জানান।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্লগার ও মুক্তমনা লেখকদের হত্যাকান্ডে ইতিমধ্যেওই দেশের সকল ব্লগার, লেখক তথা মুক্তমনা লেখকদের মধ্যে তীব্র হতাশা ও শংকার তৈরী হয়েছে। এদের অনেকেই এখন দেশ ছেড়ে চলে গেছেন আর কেউ কেউ আত্নগোপনে রয়েছেন। নাম না প্রকাশ করার শর্তে একজন ব্লগার এই প্রতিবেদককে বলেন, “আমার ধারনা এইসকল হত্যাকান্ডের সাথে সরকারের নিবিড় যোগাযোগ রয়েছে এবং তাঁদের মদত না থাকলে খুনীরা এইভাবে নির্বিঘ্নে খুন করে পালাতে পারেনা”

উল্লেখ্য যে গত ১৫-ই  ফেব্রুয়ারী ২০১৩ সালে প্রখ্যাত মুক্তমনা লেখক রাজীব হায়দার ওরফে থাবা বাবা মিরপুরের রূপ নগরে তার নিজ বাসার সামনে খুন হন। এছাড়াও ২০০৪ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদকে বাংলা একাডেমীর বইমেলার সামনে নৃসংশভাবে কুপিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয় যেগুলোর বিচার আজও এই বাংলাদেশে হয়নি। বাংলাদেশেই ৯০ দশকের শুরুর দিকে প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের মাথার মূল্য হাঁকেন সিলেটের ফুলতলীর পীর। তৎকালীন সময় তিনি ঘোষনা দেন যে তসলিমার মাথা কেউ কেটে এনে দিতে পারলে তিনি সেই ব্যাক্তিকে ৫০ লক্ষ টাকা পুরষ্কার দেবেন। খুন করবার প্ররোচনা দেবার পরেও বাংলাদেশে এই ফুলতলীর পীরের বিরুদ্ধে তৎকালীন সরকার কোনো ধরনের ব্যবস্থা নেয় নি। এর আগে ১৯৭৩ সালে প্রখ্যাত লেখক দাউদ হায়দারকে সামান্য একটি কবিতা লেখার দায়ে জার্মানীতে নির্বাসনে পাঠানো হয়। সেখানে তিনি আজও বসবাস করেন, দেশে ফিরে আসতে পারেন নি। একইভাবে তসলিমা নাসরিনও আজ পর্যন্ত তাঁর নিজের স্বদেশে ফিরতে পারেন নি।

প্রকাশ্য এমন মিছিল ও সমাবেশ এলাকাবাসীর মনে শংকা ও উদ্বেগের তৈরী করেছে। তাদের অনেকেই এইসব পরিস্থিতি থেকে পরিত্রান চান বলে এই আমাদের কাছে জানান। উল্লেখ্য যে এইসব খুনের দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন অজানা স্থান থেকে সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়েছে যারা আলকায়েদার অনুসারী বলেও নিজেদের প্রচার করে যাচ্ছে। এই সমাবেশের ব্যাপারে ব্রাক্ষনবাড়িয়া সদর থানার ডিউটি অফিসার মিজান রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এখন ব্যাস্ত আছেন বলে ফোনের লাইন কেটে দেন।

Tags: ব্লগারদের প্রকাশ্য হুমকি
Previous Post

রেহানকে ফিরিয়ে দিতে মায়ের আহাজারিঃ প্রশাসন নীরব

Next Post

২৫ অক্টোবর লাঠি হাতে নামবে আ.লীগ

Next Post

২৫ অক্টোবর লাঠি হাতে নামবে আ.লীগ

সর্বশেষ খবর

হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় টিকটকার ববি গ্রেভসের মৃত্যু

ডিসেম্বর ৬, ২০২৫

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৬, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো পরিবার

ডিসেম্বর ৬, ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ৬, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে

ডিসেম্বর ৬, ২০২৫

বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো অ্যাশেজ টেস্টে আম্পায়ার হলেন শরফুদ্দৌলা সৈকত

ডিসেম্বর ৬, ২০২৫

আশরাফুল থাকবেন ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ

ডিসেম্বর ৬, ২০২৫

ফকিরহাটে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

ডিসেম্বর ৬, ২০২৫

সাধारण গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, কঠিন লড়াইয়ে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

ডিসেম্বর ৬, ২০২৫

ডোনাল্ড ট্রাম্প পেলেন ফিফা শান্তি পুরস্কার

ডিসেম্বর ৬, ২০২৫

জাতীয়

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত রাতেই নেওয়া হবে

ডিসেম্বর ৬, ২০২৫

বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ: শিল্প উপদেষ্টা

ডিসেম্বর ৬, ২০২৫

আইজিপি বাহারুলের বরখাস্তের জন্য প্রধান উপদেষ্টার আবেদন

ডিসেম্বর ৬, ২০২৫

খালেদা জিয়ার লন্ডন যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষা চিকিৎসার স্বার্থে মেডিকেল বোর্ডের অনুমোদনের জন্য অপেক্ষা

ডিসেম্বর ৬, ২০২৫

রাজনীতি

রাজনীতি

জামায়াতের আমিরের মন্তব্য: ফ্যাসিবাদ এখনো বিদায় নেনি

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৬, ২০২৫
0

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, তবে ফ্যাসিবাদের ধারণা এখনো পুরোপুরি সমাপ্ত হয়নি। তিনি পরিষ্কারভাবে জানান, ফ্যাসিবাদ...

Read more

শেখ হাসিনার দমনবঞ্চনায় খালেদা জিয়ার জীবন সংকটে: তারেক রহমান

ডিসেম্বর ৬, ২০২৫

এনসিপির হান্নান মাসউদ বিবাহিত হলেন ছাত্রশক্তির নেত্রী জেদনীকে

ডিসেম্বর ৬, ২০২৫

সব দল প্রস্তুত না হলে তফসিল হবে না: নাহিদ ইসলাম

ডিসেম্বর ৬, ২০২৫

সরকার গঠনের হলে কৃষকের জন্য কৃষি কার্ড ও সহজ ঋণ নিশ্চিত করবো: সালাহউদ্দিন

ডিসেম্বর ৬, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.