মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

জাবিতে ভিসির হাতে শিক্ষক লাঞ্ছিত : ছাত্রলীগের হামলা

by স্টাফ রিপোর্টার
অক্টোবর ১২, ২০১৩
A A
Share on FacebookShare on Twitter

JU Clash

জাবি, ৯ অক্টোবর (জাস্ট নিউজ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আনোয়ার হোসেনের বিরুদ্ধে শারীরিকভাবে শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। বুধবার বিকাল সাড়ে তিনটায় প্রশাসনিক ভবনে প্রবেশ করার সময় অধ্যাপক আনোয়ার দুই শিক্ষককে শারীরিকভাবে আঘাত করেছেন বলে অভিযোগ করেছেন শিক্ষকদ্বয়।

Related posts

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, জামায়াতের দাবি

ডিসেম্বর ৯, ২০২৫

হাইকোর্টের নির্দেশ: ৯০ দিনের মধ্যে গুলশানের আবদুস সালাম মুর্শেদীর বাড়িটি দখল নিতে হবে

ডিসেম্বর ৯, ২০২৫

এদিকে উপাচার্যকে প্রশাসনিক ভবনে ঢুকতে বাধা দেয়ায় শিক্ষক ফোরামের চেয়ার, টেবিল ভাঙচুর করেছে ছাত্রলীগ কর্মীরা। এদিকে এ ঘটনার প্রতিবাদে দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৩টার দিকে পূর্বনির্ধারিত একটি সিন্ডিকেট সভা করতে উপাচার্য প্রশাসনিক ভবনে প্রবেশ করতে আসেন। এসময় কর্মবিরতি পালনরত সাধারণ শিক্ষকেরা প্রধান গেটে অবস্থান নিয়ে উপাচার্যকে ফিরে যেতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন তাদের ধাক্কা দিয়ে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন রুনু এবং ফার্মেসি বিভাগের প্রভাষক ফখরুল ইসলামকে উপাচার্য কনুই দিয়ে আঘাত করেছেন বলে অভিযোগ করেন তারা। পরে শিক্ষক ফোরামের প্রবল বাধার মুখে উপাচার্য ফিরে যান।

এ ঘটনার একটু পরেই জাবি শাখা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন খানের  নেতৃত্বে কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়া শিক্ষকদের চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এ সময় সেখানে অবস্থান করা আল বেরুনী হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক আনোয়ার খসরু পারভেজকে লাঞ্ছিত করে ছাত্রলীগ কর্মীরা। একই সময় এ শিক্ষককে প্রক্টর মজিবুর রহমান মারার জন্য তেড়ে আসেন বলে অভিযোগ করেন তিনি।

এ হামলায় আরো অংশ নেয় ছাত্রলীগ নেতা সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল। এ হামলা করার পর ছাত্রলীগ আরেকটি শোডাউন দিয়ে উপাচর্যের বাসভবনের দিকে চলে যায়। প্রশাসনিক ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিক ও শিক্ষকদের উদ্দেশ্যে বাক্য ছুড়ে দেয় ছাত্রলীগ।

সহকর্মীদের লাঞ্ছনার প্রতিবাদে দুইজন সহকারী প্রক্টর তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন। এরা হলেন প্রভাষক এনামুল হক এবং সহকারী অধ্যাপক জুলকারনাইন।

এ ব্যাপারে আঘাতপ্রাপ্ত শিক্ষক জামাল উদ্দিন রুনু বলেন, আমি কি বলবো, তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছেন। এ সময় অধ্যাপক জামাল উদ্দিন জাতির কাছে এর বিচার দাবি করেন।

অন্য শিক্ষক ফখরুল ইসলাম সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি কান্নারত অবস্থায় বলেন, আমার পিতার মতো তিনি, অথচ আমাকে কনুই দিয়ে সজোরে ধাক্কা দিয়েছেন। আমি এর বিচার কার কাছে চাইবো?

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার তার মোবইলে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Previous Post

ফ্লাইওভার চট্টগ্রামবাসীর জন্য ঈদ উপহারঃ প্রধানমন্ত্রী

Next Post

ঢাবিতে ঈদের ছুটি শুক্রবার থেকে

Next Post

ঢাবিতে ঈদের ছুটি শুক্রবার থেকে

সর্বশেষ খবর

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথম বার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৮, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন তারেক আহমেদ চৌধুরী

ডিসেম্বর ৮, ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ৮, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে ঝড় সোশ্যাল মিডিয়ায়

ডিসেম্বর ৮, ২০২৫

শুটিং শেষে সালমানের নতুন লুক দেখে অবাক ভক্তরা

ডিসেম্বর ৮, ২০২৫

অবিশ্বাস্য ড্র: গ্রিভসের দ্বিশতক ও হোপের সেঞ্চুরিতে নাটকীয় সমাপ্তি ওয়েস্ট ইন্ডিজের

ডিসেম্বর ৮, ২০২৫

মিরাজ-শান্তদের নেতৃত্বে খেলবেন আকবর, সোহান, সাকলাইনরা

ডিসেম্বর ৮, ২০২৫

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণ সূচি প্রকাশ: কবে কোথায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ডিসেম্বর ৮, ২০২৫

মেসির জোড়া অ্যাসিস্টে এবার মায়ামিকে সর্বোচ্চ শিরোপা

ডিসেম্বর ৮, ২০২৫

সালাহউদ্দিনের মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছেন

ডিসেম্বর ৮, ২০২৫

জাতীয়

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্তের শেষ খবর

ডিসেম্বর ৮, ২০২৫

নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের ক্ষমা স্বীকার

ডিসেম্বর ৮, ২০২৫

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন

ডিসেম্বর ৮, ২০২৫

নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বর ৮, ২০২৫

রাজনীতি

রাজনীতি

নির্বাচনের তপশিল এই সপ্তাহেই ঘোষণা হতে পারে সালাহউদ্দিনের দৃষ্টিতে

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তপশিল ঘোষণার কাজ এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির...

Read more

ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি: ডা. শফিক

ডিসেম্বর ৮, ২০২৫

ফখরুলের মত, ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায় কি দলের কেউ?

ডিসেম্বর ৮, ২০২৫

২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ডিসেম্বর ৮, ২০২৫

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমান ভিত্তিক’: বিএনপি মিডিয়া সেল

ডিসেম্বর ৮, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.