বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

সৌদি ত্যাগে ইচ্ছুক প্রবাসীদের ভিসা দেওয়া হচ্ছে না

by স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৮, ২০১৩
A A
Share on FacebookShare on Twitter

Related posts

চট্টগ্রাম বন্দর নিয়ে এই মুহূর্তে ভাবা জরুরি নয়: জোনায়েদ সাকি

চট্টগ্রাম বন্দর নিয়ে এই মুহূর্তে ভাবা জরুরি নয়: জোনায়েদ সাকি

মে ১৮, ২০২৫
এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

ডিসেম্বর ৪, ২০২৪

 

Saudi Bangali

পোর্টাল বাংলাদেশ ডেস্ক:

কয়েক হাজার প্রবাসী শ্রমিক সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণে ইচ্ছুক নয়| সাধারণ ক্ষমার মেয়াদ শেষে নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক তারা | এই প্রবাসী শ্রমিকরা সৌদি ত্যাগের ক্ষেত্রে নতুন বিড়ম্বনার মুখে পড়েছে। বৈধ কাগজপত্র না থাকায় এখন তারা নিজ দেশে ফিরে যেতে পারছে না। নতুন শ্রম আইন অনুযায়ী সৌদি আরব ত্যাগ করতে বৈধ কাগজপত্র প্রদর্শন বাধ্যতামূলক হওয়ায় দেশে ফিরে যেতে পারছে না এ সমস্ত প্রবাসী শ্রমিক।

এই প্রবাসীরা বর্ধিত সময়ের মধ্যেও বৈধ কাগজপত্র সংগ্রহ করেন নি। তবে তাদের ‘রাকাম আল-দুখুল’ নামের বৈধ এন্টি নাম্বার আছে। কিন্তু সৌদি পাসপোর্ট বিভাগের কাছে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য আবেদন করেও তারা অনুমতি পাচ্ছেন না।

নতুন শ্রম আইন অনুযায়ী, বর্ধিত সাধারণ ক্ষমার মেয়াদ ৩ নভেম্বর শেষ হয়ে যাওয়ার পর যারা নিজ দেশে ফিরতে চায় তাদের সৌদিতে প্রবেশের বৈধ কাগজপত্র, পাসপোর্ট এবং আবাসন কার্ড প্রদর্শনের মাধ্যমে সৌদিতে প্রবেশের বৈধতা প্রমান করতে হবে। তবে নতুন এই আইনের কারণে দীর্ঘদিন ধরে সৌদিতে বসবাস করছিল এমন কয়েক হাজার প্রবাসী দেশে ফিরতে পারছে না।

 

ইতোমধ্যে, কয়েক হাজার প্রবাসী শ্রমিক দেশে ফিরে যাওয়ার জন্য জেদ্দা এবং রিয়াদে অবস্থিত নিজ নিজ দেশের দূতাবাস থেকে মূল পাসপোর্ট সংগ্রহ করেছে। কিন্তু ইকামা (সৌদিতে অবস্থানের অনুমতিপত্র) না থাকায় নতুন শ্রম আইন অনুযায়ী তারা দেশে ফিরতে পারছে না।

এই শ্রমিকদের অধিকাংশই ২০১২ সালের পূর্বে সৌদিতে প্রবেশ করেছিল। এদের মধ্যে অনেক শ্রমিক আবার পাসপোর্ট ও ইকামা ছাড়াই স্পন্সর পরিবর্তন করেছে। ফলে এখন বৈধ কাগজপত্র প্রদর্শন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

 

কিছু কিছু ক্ষেত্রে প্রবাসীরা সৌদি পাসপোর্ট বিভাগে তাদের ভ্রমণ সংক্রান্ত বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যার্থ হওয়ায় দেশত্যাগের ভিসা পাচ্ছে না। আবার অনেকের ক্ষেত্রে অসম্পূর্ণ কাগজপত্র পাসপোর্ট বিভাগে জমা দেওয়ায় তাদের দেশ ত্যাগের ভিসা দেওয়া হচ্ছে না।

 

বৈধ কাগজপত্র নেই এমন শ্রমিকদের মধ্যে যারা নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক তাদের প্রতি বিশেষ ক্ষমা প্রদর্শনের জন্য বিভিন্ন দেশের দূতাবাসের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। মূলত দক্ষিন এশিয়ার দেশগুলোর দূতাবাসের পক্ষ থেকে এই প্রচেষ্টা চালানো হচ্ছে।

 

দূতাবাসগুলোর পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে দক্ষিন এশিয়ার দেশগুলোর সাথে সৌদি আরবের কোনো স্থল সীমান্ত না থাকায় এই সমস্ত দেশ থেকে অবৈধভাবে সৌদিতে প্রবেশ সম্ভব নয়।

 

Previous Post

টেলিসংলাপের সেই ৩৭ মিনিট

Next Post

বিয়ে করছেন বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ

Next Post

বিয়ে করছেন বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ

সর্বশেষ খবর

খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

ভারত থেকে কারা জামিনে ফিরে আসলো পাঁচ বাংলাদেশি

ডিসেম্বর ১০, ২০২৫

মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের প্রাণবন্ত দল

ডিসেম্বর ১০, ২০২৫

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ডিসেম্বর ১০, ২০২৫

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৩৪ জন বেড়েছে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.