রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

ঘরোয়া পরিবেশে কাউন্সিলের চিন্তা , মহাসচিব হচ্ছেন ফখরুলই

by স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২২, ২০১৬
A A
২৫ হাজার ফুট উঁচু থেকে টম ক্রুজের লাফ
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে শনিবার রাতে বৈঠকে বসছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাত সাড়ে ৮টায় বৈঠকটি শুরু হবে। এ বৈঠকে বিএনপির কাউন্সিলের সময়সীমা নির্ধারণ ও পৌরসভা নির্বাচনের ফল পর্যালোচনা এবং মার্চের শেষ সপ্তাহে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। বাংলা ট্রিবিউনকে বৈঠকের সম্ভাব্য প্রসঙ্গ সম্পর্কে ধারণা দেন বিএনপির স্থায়ী কমিটি, উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটির কয়েকজন সদস্য।

এদিকে আগামী মার্চের মধ্যেই কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন করার চিন্তা রয়েছে বিএনপির। সরকারের মনোভাব, মামলা, গ্রেফতার এসব বিষয় মাথায় রেখে কাউন্সিলের ধরন বড় আকারে না হয়ে ঘরোয়াভাবে হতে পারে। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হবে বলে স্থায়ী কমিটির প্রবীণ এক সদস্য জানান।

Related posts

নগরীতে দোয়া ও প্রার্থনা: মসজিদ, মন্দির ও গীর্জায় স্বাস্থ্য কামনা

ডিসেম্বর ৬, ২০২৫

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযান—মাদক ব্যবসায়ী আটক

ডিসেম্বর ৬, ২০২৫

বৈঠকটি রাত সাড়ে ৮টায় শুরু হবে-এমন তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার  মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ।

এদিকে বৈঠকের সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু নিয়ে বিএনপির একজন স্থায়ী কমিটির নেতা জানান, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন এবং কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত হবে। একজন বিভাগীয় পর্যায়ের সাংগঠনিক জানান, আমাদের মধ্যে আলোচনা ছিল-বাই মার্চ কাউন্সিল সম্পন্ন করা।  বড় করে করার চিন্তা মনে হয় নেই। ছোট করে বা ঘরোয়াভাবে করা হতে পারে। এক্ষেত্রে ম্যাডামকে দায়িত্ব দেওয়া হবে। তিনি হয়তো মহাসচিব নির্বাচন করবেন, স্থায়ী কমিটি পুনর্গঠিত করবেন। পাশাপাশি কয়েকটি উপকমিটি করে নির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির সূত্রে জানা গেছে, কাউন্সিল কেন্দ্র করে বিএনপিতে দু-একজন সিনিয়র নেতা আগ্রহী হলেও শেষ পর্যন্ত ফখরুল ইসলাম আলমগীরই মহাসচিব হবেন। দলের একটি অংশ ফখরুলকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন প্রচার মাধ্যম কাজে লাগালেও শেষ খালেদা জিয়ার কাছে তার আবেদন আগের চেয়ে বৃদ্ধি হয়েছে।

স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাইরে এই মুহূর্তে দলে ফুলটাইমার রাজনীতিক নেই। স্থায়ী কমিটির মধ্যে মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, জমির উদ্দিন সরকারসহ কয়েকজন প্রায় বৃদ্ধ। এ কারণে ফখরুলের বাইরে যোগ্য কেউ নেই। অন্য কেউ হওয়ার কোনও চান্সই দেখি না। দলে তো লোক নাই। থাকলে আমিনুল হক পারতেন। কিন্তু তিনি তো রাজনীতি ছেড়ে ব্যবসায় মনোযোগী হয়েছেন। ফখরুল দীর্ঘসময় ধরে দলের জন্য মাঠে আছেন, কারাগারে থেকেছেন।

ওই সদস্য বলেন, ‘ফখরুলকে ভারপ্রাপ্ত করার পর আমি ম্যাডামকে বলেছি, ভারপ্রাপ্ত করার দরকার কী। এতে অন্যরা সুযোগ নিতে চাইবে। ম্যাডাম বলেছিলেন, সমস্যা কী। আমার হাতেই তো। এটা টিএইচ খানও বলেছিলেন, ভারপ্রাপ্ত করার দরকার কী। এ ছাড়া ফখরুল সাহেব এখন সাধারণ মানুষের কাছে জনপ্রিয়।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকের আগে তো বলা যাবে না কি নিয়ে হবে বৈঠক। কিছু বিষয় তো থাকেই। সামগ্রিক পরিস্থিতি থাকবে।’

মহাসচিব বিষয়ে তিনি বলেন, এটা ম্যাডামের ব্যাপার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শিক্ষিত-গুণী মানুষ। দেখা যাক।

বৈঠক ও মহাসচিব প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়ার একজন প্রভাবশালী উপদেষ্টা  বলেন, বৈঠকে কাউন্সিল, নির্বাচন নিয়ে আলোচনা হবে এবং ফখরুল বিষয়ে সিদ্ধান্তও হতে পারে। এখন পর্যন্ত জানি যে, তিনিই মহাসচিব হচ্ছেন। তার আচার-আচরণ, ম্যাডামের সঙ্গে তার সম্পর্ক, রাজনীতি বিষয়ে তার স্বচ্ছতা, পরিচ্ছন্ন মানুষ, সব কিছু বিবেচনায় নিয়ে মনে হয় না তাকে বাদ দেওয়া হবে, বরং একমাত্র হতে পারেন।

Previous Post

‘জোর দিয়ে বলতে পারি ভবিষ্যতে ঢাকায় একটা রাস্তাও ভাঙা থাকবে না’

Next Post

প্রতি কলড্রপে এক মিনিট ক্ষতিপূরণ

Next Post

প্রতি কলড্রপে এক মিনিট ক্ষতিপূরণ

সর্বশেষ খবর

হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় টিকটকার ববি গ্রেভসের মৃত্যু

ডিসেম্বর ৬, ২০২৫

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৬, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো পরিবার

ডিসেম্বর ৬, ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ৬, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে

ডিসেম্বর ৬, ২০২৫

বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো অ্যাশেজ টেস্টে আম্পায়ার হলেন শরফুদ্দৌলা সৈকত

ডিসেম্বর ৬, ২০২৫

আশরাফুল থাকবেন ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ

ডিসেম্বর ৬, ২০২৫

ফকিরহাটে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

ডিসেম্বর ৬, ২০২৫

সাধारण গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, কঠিন লড়াইয়ে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

ডিসেম্বর ৬, ২০২৫

ডোনাল্ড ট্রাম্প পেলেন ফিফা শান্তি পুরস্কার

ডিসেম্বর ৬, ২০২৫

জাতীয়

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত রাতেই নেওয়া হবে

ডিসেম্বর ৬, ২০২৫

বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ: শিল্প উপদেষ্টা

ডিসেম্বর ৬, ২০২৫

আইজিপি বাহারুলের বরখাস্তের জন্য প্রধান উপদেষ্টার আবেদন

ডিসেম্বর ৬, ২০২৫

খালেদা জিয়ার লন্ডন যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষা চিকিৎসার স্বার্থে মেডিকেল বোর্ডের অনুমোদনের জন্য অপেক্ষা

ডিসেম্বর ৬, ২০২৫

রাজনীতি

রাজনীতি

জামায়াতের আমিরের মন্তব্য: ফ্যাসিবাদ এখনো বিদায় নেনি

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৬, ২০২৫
0

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, তবে ফ্যাসিবাদের ধারণা এখনো পুরোপুরি সমাপ্ত হয়নি। তিনি পরিষ্কারভাবে জানান, ফ্যাসিবাদ...

Read more

শেখ হাসিনার দমনবঞ্চনায় খালেদা জিয়ার জীবন সংকটে: তারেক রহমান

ডিসেম্বর ৬, ২০২৫

এনসিপির হান্নান মাসউদ বিবাহিত হলেন ছাত্রশক্তির নেত্রী জেদনীকে

ডিসেম্বর ৬, ২০২৫

সব দল প্রস্তুত না হলে তফসিল হবে না: নাহিদ ইসলাম

ডিসেম্বর ৬, ২০২৫

সরকার গঠনের হলে কৃষকের জন্য কৃষি কার্ড ও সহজ ঋণ নিশ্চিত করবো: সালাহউদ্দিন

ডিসেম্বর ৬, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.