মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

হিন্দু ছেলেকে বিয়ে করার কারণে পিতার হুমকির মুখে সানজিদা

by স্টাফ রিপোর্টার
মে ২৮, ২০১৬
A A
হিন্দু ছেলেকে বিয়ে করার কারণে পিতার হুমকির মুখে সানজিদা
Share on FacebookShare on Twitter

রিয়ানা তৃণা বেপারী, যুক্তরাজ্য থেকে

ভালোবেসে এক হিন্দু পাত্রকে বিয়ে করবার কারনে সিলেটের মেয়ে সানজিদা তার নিজ পিতার অব্যাহত হুমকির মুখে আটকে পড়েছে যুক্তরাজ্যে। সিলেটের দিরাই নিবাসী আব্দুস জহিরের কন্যা সানজিদা জহির ভালোবেসে বিয়ে করেন ফরিদপুরের ছেলে অরুনাংশু চক্রবর্তীকে। আর বিপত্তি বাঁধে তখনই। বেঁকে বসেন সানজিদার পিতা আব্দুস জহির। মেয়েকে অনেকটা বিক্রি করে দেবার মত করে বিয়ে তড়ি ঘড়ি করে বিয়ে দেবার চেষ্টা করেন একই উপজেলার সামাদ আলীর মেঝ পূত্র কামরান আলীর সাথে। এই কামরান আলী আবার জেলা শিবিরের অন্যতম নেতা ছিলো বলে জানা যায়। এমনকি সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যার ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগও রয়েছে বলে জানা যায়। আনসার আল ইসলাম নামক একটি জঙ্গী সংগঠনের সাথে এই পরিবারের সংযোগ এলাকাবাসীর মুখে মুখে।

Related posts

মাস্টাররোলের ১০২ জন কর্মচারীর চাকরি স্থায়ীকরণের জন্য স্থানীয় সরকার বিভাগে পরিপত্র প্রেরণের সিদ্ধান্ত

ডিসেম্বর ৯, ২০২৫

দেশের সংকট মোকাবিলায় খালেদা জিয়া ছিলেন প্রধান অভিভাবক, জনগণের আশা ও দোয়া

ডিসেম্বর ৯, ২০২৫

এদিকে সানজিদাকে গত বছরের জানুয়ারীতে জোর করে এই কামরানের সাথে বিয়ে দেবার চেষ্টা করলে সানজিদা বাসা থেকে পালিয়ে যুক্তরাজ্যে পালিয়ে চলে যান। এই ঘটনায় পিতা আব্দুস জহির নানাভাবে সানজিদার বর অরুনাংশুকে হুমকি দিতে থাকে। এমনকি মেয়েকে চুরি করে নিয়ে গেছে ও অর্থ চুরি করেছে মর্মেও অরুণের বিরুদ্ধে আইনী নোটিশ পাঠান এই আব্দুস জহির। পরবর্তীতে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় একটি মামলাও অরুণের বিরুদ্ধে দায়ের করে বলে জানা যায়।

এই ঘটনায় আমাদের যুক্তরাজ্য প্রতিনিধিকে সানজিদা বলেন, “শুধু অন্য ধর্মের একজন ছেলেকে বিয়ে করেছি বলে আমার উপর যে মানসিক অত্যাচার চলছে এটি মধ্য যুগকেও হার মানায়। আমার নিজের দেশে আমি ফিরতে পারবো না এর থেকে দুঃখের আর কি হতে পারে?”

এই অব্যাহত হুমকি, মামলা ও মানসিক নির্যাতনের ব্যাপারে অরুনাংশু’র কাছে জানতে চাইলে তিনি আমাদের প্রতিনিধিকে বলেন, “শুধু মামলা নয়, আমাকে হুমকি দিয়ে এও বলেছে যে বাংলাদেশের যেখানে পাবে সেখানেই নাকি আমাকে হত্যা করবে। শুধু মাত্র বিয়ে করেছি বলে এই ধরনের হুমকিতে আমি বিষ্মিত ও হতবাক। শুধু যে আমার স্ত্রীর পরিবারই এমন করছে তা নয় বরঙ আমার পরিবার থেকেও এই বিয়ে মেনে নেয়নি। আমাকে মন্দিরে ঘোষনা দিয়ে জাতচ্যুত করেছে। ভালোবাসলে এত বিপদ এই কথা আগে জানতাম না। এই দেশে ঘৃণা করলে ভালো শুধু ভালোবাসলে অপরাধ। আমরা কি মগের মুল্লুকে থাকি?”

এই ব্যাপারে সানজিদার পিতা আব্দুস জহিরের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে রাজি হন নি। শাহপরান থানাতে অস্ত্র মামলার ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এই মামলা তদন্তাধীন বলে মন্তব্য করতে রাজী হন নি।

Tags: অরুণাংশু চক্রবর্তীসমাজসানজিদা জহিরসিলেট দিরাইহিন্দু-মুসলিম বিয়ে
Previous Post

‘সবখানে অন্ধকার, এমনকি বিয়ের অনুষ্ঠানেও’

Next Post

চার্চের পুরোহিতকে জঙ্গী গোষ্ঠীর হুমকিঃ পুলিশের অসহযোগিতা

Next Post

চার্চের পুরোহিতকে জঙ্গী গোষ্ঠীর হুমকিঃ পুলিশের অসহযোগিতা

সর্বশেষ খবর

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথম বার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৮, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন তারেক আহমেদ চৌধুরী

ডিসেম্বর ৮, ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ৮, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে ঝড় সোশ্যাল মিডিয়ায়

ডিসেম্বর ৮, ২০২৫

শুটিং শেষে সালমানের নতুন লুক দেখে অবাক ভক্তরা

ডিসেম্বর ৮, ২০২৫

অবিশ্বাস্য ড্র: গ্রিভসের দ্বিশতক ও হোপের সেঞ্চুরিতে নাটকীয় সমাপ্তি ওয়েস্ট ইন্ডিজের

ডিসেম্বর ৮, ২০২৫

মিরাজ-শান্তদের নেতৃত্বে খেলবেন আকবর, সোহান, সাকলাইনরা

ডিসেম্বর ৮, ২০২৫

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণ সূচি প্রকাশ: কবে কোথায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ডিসেম্বর ৮, ২০২৫

মেসির জোড়া অ্যাসিস্টে এবার মায়ামিকে সর্বোচ্চ শিরোপা

ডিসেম্বর ৮, ২০২৫

সালাহউদ্দিনের মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছেন

ডিসেম্বর ৮, ২০২৫

জাতীয়

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্তের শেষ খবর

ডিসেম্বর ৮, ২০২৫

নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের ক্ষমা স্বীকার

ডিসেম্বর ৮, ২০২৫

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন

ডিসেম্বর ৮, ২০২৫

নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বর ৮, ২০২৫

রাজনীতি

রাজনীতি

নির্বাচনের তপশিল এই সপ্তাহেই ঘোষণা হতে পারে সালাহউদ্দিনের দৃষ্টিতে

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তপশিল ঘোষণার কাজ এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির...

Read more

ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি: ডা. শফিক

ডিসেম্বর ৮, ২০২৫

ফখরুলের মত, ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায় কি দলের কেউ?

ডিসেম্বর ৮, ২০২৫

২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ডিসেম্বর ৮, ২০২৫

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমান ভিত্তিক’: বিএনপি মিডিয়া সেল

ডিসেম্বর ৮, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.