মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

বাজেটের নামে জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করছে সরকার : মঈন খান

by স্টাফ রিপোর্টার
জুন ৭, ২০১৮
A A
বাজেটের নামে জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করছে সরকার : মঈন খান
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আমি বাজেট সম্বন্ধে বিস্তারিত বলতে চাই না। আগে বাজেট পেশ করা হোক। তারপর আমরা প্রয়োজনে রি-অ্যাকশন দেবো। তার চুলচেরা বিশ্লেষণ আমরা করবো। আমি শুধু এইটুকু সংক্ষেপে বলতে চাই, আজকে যে সরকার বাজেট দিচ্ছে সেই সরকারের বাজেট দেওয়ার কোনও এখতিয়ার নাই।

বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তরের সদ্য ঘোষিত বিভিন্ন থানা কমিটির নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বাজেট নামে এ সরকার জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করছে। ১০০ কোটি টাকার প্রজেক্টকে তারা ১০০০ হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট বানিয়ে লুটপাট করছে। বাজেটে আকার দিয়ে কিছু বোঝা যায় না। বাজেটের আকার বাজেটের মান সম্বন্ধে কিছু বলে না। বাজেটের মান অত্যন্ত নিম্ন।
তিনি আরও বলেন, পদ্মা সেতু প্রজেক্ট প্রথম শুরু হয়েছিল মাত্র সাড়ে ৮ হাজার কোটি টাকা দিয়ে। সেই প্রজেক্ট আজ ৩৫ হাজার কোটি টাকায় পরিণত হয়েছে। আমরা বলেছি, এই প্রজেক্ট শেষ হতে হতে পদ্মা সেতুর বাজেট ৫০ হাজার কোটি টাকা হলেও আমরা অবাক হবো না। এতেই প্রমাণিত হয় বাজেটের কোয়ালিটি কী। বাজেট ফুলে ফেঁপে বড় হয়েছে। এটা বাজেটের জন্য গৌরবময় কোনও বিষয় নয়। সাইজ দিয়ে কোনও বাজেটের কোয়ালিটি নির্ধারিত হয় না। আমি বলতে চাই, এই বাজেট জনগণকে শোষণ করছে। এই বাজেট একটি ভুয়া বাজেট। এই বাজেট দিয়ে কখনও বাংলাদেশের মানুষের কল্যাণ হবে না।
বিএনপির এ নেতা বলেন, আপনারা আমার সঙ্গে চলুন গ্রামেগঞ্জে চলুন। প্রতিটি রাস্তা, হাট, বাজার, স্কুল, কলেজের অবস্থা পর্যবেক্ষণ করুন। আপনারা বলছেন আমাদের সময় বাজেটের পরিমাণ ছিল মাত্র ৬০ হাজার কোটি টাকা। আজকে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা হয়েছে। আমি প্রশ্ন করবো, ৪ লাখ হাজার কোটি টাকা কার পকেটে যাচ্ছে। আজকে এই সরকারের কার্যক্রমের কারণে জনগণ এই প্রশ্ন করতে পারে না। আগামীতে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং জবাবদিহিমূলক সরকার আসে, সেই সময় একটি জবাবদিহিমূলক পার্লামেন্ট যদি আমরা সৃষ্টি করতে পারি সেখানে প্রশ্নগুলো তুলব। সরকারের প্রত্যেকটি কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে। জনগণের পকেটের টাকা কার পকেটে যাচ্ছে এটা সরকারকে জবাবদিহি করতে হবে।
সম্প্রতি সরকার বিএনপির ওপর আরও নির্যাতন, নিপীড়ন শুরু করেছে বলে অভিযোগ করেন মঈন খান। তিনি বলেন, থানায় বা ওয়ার্ডে মিটিয়ে আমরা ২০ বা ৫০ জন লোক একত্রিত হতে পারি না। সরকারের পুলিশ বাহিনী, রক্ষীবাহিনী ও বিভিন্ন প্রশাসনের যন্ত্র আমাদের গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করতে দিচ্ছে না। তারই ফলশ্রুতিতে আমরা নিজেরা বসে আলোচনার মাধ্যমে এই কমিটিগুলো গঠন করেছি। কাজেই আজকে বাংলাদেশের পরিপ্রেক্ষিত আপনাদের বুঝতে হবে। এখন বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে আমরা যতদূর সম্ভব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বলীয়ান হয়ে রাজনীতিতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক কার্যক্রমের জন্য সরকারকে ন্যূনতম স্পেস হলেও দিতে হবে। সরকার নিজেদের একটি রাজনৈতিক দলের সরকার বলে দাবি করে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, তারা জনগণের সরকার নয়। এমনকি আওয়ামী লীগের সরকারও নয়। এখন দেশে প্রশাসনের সরকার। পুলিশ, বিজিবির সরকার চলছে দেশে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম সামছুল হকসহ বিভিন্ন থানার নেতাকর্মীরা।

Related posts

২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ডিসেম্বর ৯, ২০২৫

ডা. শফিকুর রহমানের রহিত মন্তব্য: জামায়াতে ইসলাম ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে না

ডিসেম্বর ৯, ২০২৫
Previous Post

নিবন্ধন প্রত্যাশী ছিয়াত্তর দলের ৭৪টিই অযোগ্য: ইসি

Next Post

প্রস্তাবিত বাজেট হাওয়াই মিঠাইয়ের মতো ফাঁপা: খেলাফত মজলিস

Next Post
প্রস্তাবিত বাজেট হাওয়াই মিঠাইয়ের মতো ফাঁপা: খেলাফত মজলিস

প্রস্তাবিত বাজেট হাওয়াই মিঠাইয়ের মতো ফাঁপা: খেলাফত মজলিস

সর্বশেষ খবর

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথম বার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৮, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন তারেক আহমেদ চৌধুরী

ডিসেম্বর ৮, ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ৮, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে ঝড় সোশ্যাল মিডিয়ায়

ডিসেম্বর ৮, ২০২৫

শুটিং শেষে সালমানের নতুন লুক দেখে অবাক ভক্তরা

ডিসেম্বর ৮, ২০২৫

অবিশ্বাস্য ড্র: গ্রিভসের দ্বিশতক ও হোপের সেঞ্চুরিতে নাটকীয় সমাপ্তি ওয়েস্ট ইন্ডিজের

ডিসেম্বর ৮, ২০২৫

মিরাজ-শান্তদের নেতৃত্বে খেলবেন আকবর, সোহান, সাকলাইনরা

ডিসেম্বর ৮, ২০২৫

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণ সূচি প্রকাশ: কবে কোথায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ডিসেম্বর ৮, ২০২৫

মেসির জোড়া অ্যাসিস্টে এবার মায়ামিকে সর্বোচ্চ শিরোপা

ডিসেম্বর ৮, ২০২৫

সালাহউদ্দিনের মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছেন

ডিসেম্বর ৮, ২০২৫

জাতীয়

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্তের শেষ খবর

ডিসেম্বর ৮, ২০২৫

নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের ক্ষমা স্বীকার

ডিসেম্বর ৮, ২০২৫

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন

ডিসেম্বর ৮, ২০২৫

নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বর ৮, ২০২৫

রাজনীতি

রাজনীতি

নির্বাচনের তপশিল এই সপ্তাহেই ঘোষণা হতে পারে সালাহউদ্দিনের দৃষ্টিতে

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তপশিল ঘোষণার কাজ এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির...

Read more

ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি: ডা. শফিক

ডিসেম্বর ৮, ২০২৫

ফখরুলের মত, ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায় কি দলের কেউ?

ডিসেম্বর ৮, ২০২৫

২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ডিসেম্বর ৮, ২০২৫

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমান ভিত্তিক’: বিএনপি মিডিয়া সেল

ডিসেম্বর ৮, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.