বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

আর্জেন্টিনাকে ধন্যবাদ হামাসের

by স্টাফ রিপোর্টার
জুন ৭, ২০১৮
A A
আর্জেন্টিনাকে ধন্যবাদ হামাসের
Share on FacebookShare on Twitter

ইসরায়েলের সঙ্গে পূর্বনির্ধারিত প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করায় আর্জেন্টিনাকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দলটির রাজনৈতিক দফতরের সদস্য হেসাম বাদরান বলেছেন, আর্জেন্টিনার এই সিদ্ধান্ত থেকে প্রমাণিত হয়েছে, গণমানুষের চাপ বাস্তব ফল বয়ে আনতে পারে।

তিনি বলেন, বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে বয়কট, পুঁজি প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আরোপের যে ‘বিডিএস’ আন্দোলন চলছে তা এক ধরনের প্রতিরোধ। এর মাধ্যমে দৃশ্যমান সাফল্য অর্জন করা সম্ভব। ইসরায়েলকে কোণঠাসা করতে এ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Related posts

ন্যাশনাল গার্ড না দিলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত: ট্রাম্প

ন্যাশনাল গার্ড না দিলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত: ট্রাম্প

জুন ১০, ২০২৫
উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজনীতি, পদত্যাগের ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজনীতি, পদত্যাগের ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ডিসেম্বর ৪, ২০২৪

হামাসের টুইটার অ্যাকাউন্ট থেকেও আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনাকে ধন্যবাদ জানিয়েছে পোস্ট দেওয়া হয়েছে।
আর্জেন্টিনার ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট মিনুতুনো জানিয়েছেন, সহিংসতা বৃদ্ধির আশঙ্কা, হুমকি ও সমালোচনার মুখে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার ফুটবল দল ইসরায়েলের সঙ্গে ৯ জুনের প্রস্তুতি ম্যাচটি বাতিল করেছে। এই সিদ্ধান্তের পর ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছে।

আর্জেন্টিনার এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মার্সিকে ফোন করে খেলা বাতিলের সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন। জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছেন, তার দেশের ফুটবল ফেডারেশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। তাদের সিদ্ধান্তে তিনি হস্তক্ষেপ করবেন না।

আগামী ১৬ জুন এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ফিলিস্তিনি শহর নাবি সালেহ শহর থেকে তাদের ফুটবল দল এক ভিডিও বার্তায় ম্যাচ বাতিলের আর্জেন্টাইন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা এই সিদ্ধান্তকে স্বাধীনতা, সুবিচার ও সমতার পক্ষে বলে উল্লেখ করেছে।

এর আগে প্রীতি ফুটবল ম্যাচটি বাতিলের জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। সোমবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন, দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানায় তারা। পিএফএ সভপাতি জিবরিল রাজৌব চিঠিতে লেখেন, দখলদার ইসরায়েল খেলার সার্বজনীন মূল্যবোধ ও নৈতিকতা লঙ্ঘন করছে। তারা অখণ্ড জেরুজালেমকে ইহুদিদের শহর দাবি করে আর্জেন্টিনার জনগণের কাছে ভুল বার্তা দিচ্ছে।

জেরুজালেমের যে হাইফা এলাকায় এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল ইসরায়েল এক সময় সেটি ছিল ফিলিস্তিনি গ্রাম। পরে গ্রামটি দখল করে সেখানকার বাসিন্দাদের তাড়িয়ে দেয় ইসরায়েল। ম্যাচটির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলা দেখতে টিকিট কেনার জন্য ৬ লাখ মানুষ আগ্রহ প্রকাশ করেছেন। স্টেডিয়ামটিতে ৩১ হাজার ৭৩৩ জন দর্শক খেলা দেখতে পারেন। আর্জেন্টিনাকে অংশগ্রহণের জন্য ৩০ লাখ ডলার ফি-ও দেওয়া হয়। সূত্র: পার্স টুডে, টেলিগ্রাফ।

Previous Post

স্টকহোমে লরি হামলা, আইএস সমর্থকের যাবজ্জীবন

Next Post

আরএসএসের প্রতিষ্ঠাতা ‘ভারত মায়ের মহান সন্তান’: প্রণব

Next Post
আরএসএসের প্রতিষ্ঠাতা ‘ভারত মায়ের মহান সন্তান’: প্রণব

আরএসএসের প্রতিষ্ঠাতা ‘ভারত মায়ের মহান সন্তান’: প্রণব

সর্বশেষ খবর

খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

ভারত থেকে কারা জামিনে ফিরে আসলো পাঁচ বাংলাদেশি

ডিসেম্বর ১০, ২০২৫

মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের প্রাণবন্ত দল

ডিসেম্বর ১০, ২০২৫

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ডিসেম্বর ১০, ২০২৫

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৩৪ জন বেড়েছে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.