বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবীকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে

by স্টাফ রিপোর্টার
জুলাই ১২, ২০১৮
A A
Share on FacebookShare on Twitter

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১১ জুলাই) স্থানীয় সময় রাত ১০টার দিকে তিনি লন্ডন থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি না নিয়ে লন্ডনের ফিরতি ফ্লাইটে উঠিয়ে দেয়।

ভারতে লর্ড কার্লাইলের অভ্যর্থনা টিমের পক্ষ থেকে লুবনা আসিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

Related posts

এনসিপির প্রথম ধাপের নির্বাচনী মনোনয়ন ঘোষণা

ডিসেম্বর ১১, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১১, ২০২৫

বুধবার দিবাগত রাত ১২টার দিকে লুবনা আসিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতে লর্ড কার্লাইলের বৃহস্পতিবারের (১২ জুলাই) নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হচ্ছে।’

তিনি আরও জানান, লর্ড কার্লাইলের ভারতীয় ভিসা ছিল, কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন তার সেই ভিসা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে সফর বাতিল করে তাকে ফিরে যেতে হয়।

এর আগে তারা জানিয়েছিলেন, দিল্লির লে মেরিডিয়ান হোটেলে বৃহস্পতিবার বেলা দেড়টার সময় লর্ড কার্লাইল সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী ও হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইলের বুধবার রাতে ভারতে এসে বৃহস্পতিবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। ঢাকা থেকে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ও খালেদা জিয়ার আইনজীবীদের তার সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। দিল্লির সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাবকে (এফসিসি) সূত্র এই তথ্য নিশ্চিত করে।

এ প্রসঙ্গে মঙ্গলবার (১০ জুলাই) সকালে বাংলা ট্রিবিউনকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় (এসএমএস) লর্ড কার্লাইল লিখেছিলেন, ‘আমি দিল্লিতে আসছি। সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ জুলাই)। কোথায়, কটার সময় হবে সেগুলো যথাসময়ে জানিয়ে দেবো।’

তার দিল্লিতে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশে খবর প্রকাশিত হয়েছিল। এ ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হলে লর্ড কার্লাইল জবাবে এই বার্তাটি পাঠান।

Previous Post

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু আর নেই

Next Post

দেশের রাজনৈতিক অঙ্গনে মহাসংকট বিরাজ করছেঃ খেলাফত মজলিস

Next Post

দেশের রাজনৈতিক অঙ্গনে মহাসংকট বিরাজ করছেঃ খেলাফত মজলিস

সর্বশেষ খবর

খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

ভারত থেকে কারা জামিনে ফিরে আসলো পাঁচ বাংলাদেশি

ডিসেম্বর ১০, ২০২৫

মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের প্রাণবন্ত দল

ডিসেম্বর ১০, ২০২৫

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ডিসেম্বর ১০, ২০২৫

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৩৪ জন বেড়েছে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.