বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি দেখতে চায় না এফবিসিসিআই

by স্টাফ রিপোর্টার
আগস্ট ৬, ২০১৮
A A
Share on FacebookShare on Twitter

রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি দেখতে চায় না ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

রোববার (৫ আগস্ট) মতিঝিলে ফেডারেশন ভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এ কথা বলেন।

Related posts

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটি গণমানুষের দাবি। ব্যবসায়ীরা এ দাবিকে সমর্থন করে। মূলত অপ্রাপ্ত বয়স্ক এবং অদক্ষ চালকের মাধ্যমে গাড়ি চালানোর ফলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে যা কোনোভাবেই কাম্য নয়।

অদক্ষ চালকের অনৈতিক প্রতিযোগিতার কারণে রাস্তায় দুর্ঘটনা ঘটছে। এজন্য সরকার নতুন আইন তৈরি করছে। আশা করছি এ আইন যুগোপযোগী হবে।

তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন দল-মত নির্বিশেষে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ব্যবসায়ীরা প্রথম থেকেই নৈতিকভাবে সমর্থন করে আসছে। কিন্তু ব্যবসায়ী সমাজ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এমন কোনো আন্দোলনকে সমর্থন করিনি এবং আগামীতেও করবে না। বিশেষ করে এ আন্দোলনকে কেন্দ্র করে দূরপাল্লার যানবাহন এবং আওয়ামী লীগ অফিস ভাঙচুরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে সহিংসতা ঘটেছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটি সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক বিবেচনায় অত্যন্ত ক্ষতিকর।

ব্যবসায়ী এ নেতা বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিবহন ধর্মঘট বিনিয়োগ সম্ভাবনা এবং দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ছাত্র আন্দোলন এবং পরিবহন ধর্মঘটের ফলে যান চলাচল বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। যার ফলে মূল্যস্ফীতির হার আবারও বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তাগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, চলমান আন্দোলনের কারণে অনেক বিদেশি ক্রেতা বাংলাদেশ সফর বাতিল করেছে। অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনমনে বিরূপ প্রভাব ফেলছে। যার প্রভাবে দেশের সার্বিক পরিস্থিতির অবনতির সম্ভাবনা দেখা দিচ্ছে।

এ সময় ছাত্রদের ঘরে ফেরার পাশাপাশি পরিবহন মালিকদের অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মুনতাকিম আশরাফসহ সংগঠনের পরিচালক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Previous Post

কমলো স্বর্ণের দাম : ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা

Next Post

রিজার্ভ চুরি : জানুয়ারির মধ্যেই মামলা

Next Post

রিজার্ভ চুরি : জানুয়ারির মধ্যেই মামলা

সর্বশেষ খবর

খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

ভারত থেকে কারা জামিনে ফিরে আসলো পাঁচ বাংলাদেশি

ডিসেম্বর ১০, ২০২৫

মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের প্রাণবন্ত দল

ডিসেম্বর ১০, ২০২৫

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ডিসেম্বর ১০, ২০২৫

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৩৪ জন বেড়েছে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.