বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

বস্তিগুলো বহুতল ভবন হবে: প্রধানমন্ত্রী

by স্টাফ রিপোর্টার
আগস্ট ১৯, ২০১৮
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

Share on FacebookShare on Twitter

ঢাকা মহানগরীর আধুনিকায়নে তার সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর বস্তিগুলো বহুতল ভবনে প্রতিস্থাপিত হবে, যাতে করে নগরবাসী উন্নত স্বাস্থ্যসম্মত পরিবেশে জীবনযাপন করতে পারে।

রোববার সকালে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

Related posts

মা-মেয়েকে হত্যা করেছেন আয়েশা, চুরি কর Latino ঘটনার বিস্তারিত

ডিসেম্বর ১১, ২০২৫

ভোরে হালকা কুয়াশা, রাতের তাপমাত্রা কমতে পারে শীতের তীব্রতা বাড়ার আগমন বার্তা

ডিসেম্বর ১১, ২০২৫

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে কোনো বস্তি থাকবে না। এর স্থলে ২০ তলা করে ভবন গড়ে তোলা হবে। এখন যেমন বস্তিবাসী ভাড়া দিয়ে থাকেন, তেমনি তখন তারা ওসব ভবনেও দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে ভাড়া দিয়ে বসবাস করবেন।

তিনি বলেন, প্রতিদিন নানা প্রয়োজনে দরিদ্র মানুষকে রাজধানীতে আসতে হয়। আবার আমাদের দৈনন্দিন কাজেও এ শ্রমিক শ্রেণির প্রয়োজন পড়ে। তারা যেন একটু শান্তিতে বসবাস করতে পারে, সে জন্যই তাদের বসবাসের জন্য একটু ভালো পরিবেশের দরকার।

শেখ হাসিনা বলেন, বস্তিবাসী এখন বস্তিতে যে ভাড়া দিচ্ছে, সে ভাড়াতেই এখানে থাকবেন; অবশ্য তাদের ভাড়া দিয়েই থাকতে হবে। দেশের অর্থনীতির উন্নয়ন হচ্ছে, কাজেই তারও যেন সেই ছোঁয়াটা পায় সেটি আমাদের দেখতে হবে।

তিনি বলেন, কেবল অবস্থাসম্পন্নদের জন্যই নয়, আমাদের উন্নয়ন সবার জন্য।

ঢাকার পয়ঃনিষ্কাশনব্যবস্থাকে একই পাইপলাইনে নিয়ে আসতে চীন সরকারের সহযোগিতায় ঢাকা ওয়াসার ২০২৫ সালের মধ্যে বাস্তবায়নাধীন মহাপ্রকল্পের অংশ হিসেবে খিলগাঁও এলাকায় এই দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্প নির্মিত হচ্ছে।

রাজধানীর পয়ঃনিষ্কাশনব্যবস্থাকে ঢেলে সাজানোর অংশ হিসেবে রাজধানীতে আরও ৪টি পয়ঃনিষ্কাশনব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।

এতে পাগলায় বিশ্বব্যাংকের সহযোগিতায় দুটি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় রায়েরবাজার এবং উত্তরায় আরও দুটি পয়ঃশোধনাগার প্রকল্প বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে প্রকল্পসংশ্লিষ্ট একটি ভিডিও উপস্থাপনায় জানানো হয়, তিন হাজার ৩৭৭ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প ২০২০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। ২৪ হেক্টর জমির ওপর বাস্তবায়নাধীন এই প্রকল্পে দৈনিক ৫০ কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধনের মাধ্যমে ৫০ লাখ নগরবাসীকে সেবা দেয়া সম্ভব হবে।

এলজিআরডি ও সমবায়মন্ত্রী ইঞ্জি. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়ো এবং ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বক্তৃতা করেন।

মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ এবং সরকারের পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Previous Post

ঈদযাত্রার তৃতীয় দিনেও ট্রেন ছাড়ছে দেরিতে

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ

সর্বশেষ খবর

নায়িকা পপি সহিংস মানহানির অভিযোগে আইনি নোটিশ পেলেন

ডিসেম্বর ১১, ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ১১, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে সোশ্যাল মিডিয়ায় দারুণ শোরগোল

ডিসেম্বর ১১, ২০২৫

শুটিং শেষে সালমান খান বদলে গেলেন, চেহারায় দেখা গেল বড় পরিবর্তন

ডিসেম্বর ১১, ২০২৫

অভিনব পোশাকে বিস্ময় জাগালেন জয়া আহসান

ডিসেম্বর ১১, ২০২৫

সাকিব বললেন, আমি সব বল আমার দেশের জন্য খেলব

ডিসেম্বর ১১, ২০২৫

সাকিবের মন্তব্য: রাজনৈতিক ক্যারিয়ার এখনও শেষ হয়নি

ডিসেম্বর ১১, ২০২৫

ভারতের কারণে আইসিসির ৭৩০০ কোটি টাকার ক্ষতি

ডিসেম্বর ১১, ২০২৫

ঋতুপর্ণা চাকমা পাচ্ছেন বেগম রোকেয়া পদক

ডিসেম্বর ১১, ২০২৫

বিশ্বস্ততা দিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত

ডিসেম্বর ১১, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.