মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

প্রকাশ্য রাস্তায় ব্লগার-লেখকদের হত্যার হুমকি

by স্টাফ রিপোর্টার
নভেম্বর ১১, ২০১৮
A A
প্রকাশ্য রাস্তায় ব্লগার-লেখকদের হত্যার হুমকি
Share on FacebookShare on Twitter

এবার রাজধানীর সাভারে গতকাল রবিবার প্রকাশ্য রাস্তায় মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের শিক্ষকেরা ব্লগারদের ফাঁসী চেয়ে হুমকি দিয়েছে যা চাঞ্চল্য সৃষ্টি করেছে সেই এলাকায়। চলমান রাজনৈতিক সংকট ও ক্রমাগত ব্লগারদের গুপ্ত পদ্ধতিতে খুন করা ও হুমকি দেয়ার এমন অবস্থাতেই এই ঘটনা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। সাভারে দারুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মুক্তমনা ব্লগারদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে  প্রকাশ্য রাস্তায় তাঁদের ফাঁসী দাবী করেছে। এই ফাঁসী দাবী করা ব্লগারদের মধ্যে রয়েছে সৈয়দ ইশতিয়াক হোসেন শাওন, আবু হানিফ, এমডি তোফায়েল হোসেন, হোসেন মোহাম্মদ পারভেজ, আসিফ মহিউদ্দিন, অমি পিয়াল, সিদ্দিকুর রহমান, সৈয়দ সানভি অনিক হোসেন, রুজভেল্ট হালদার, শাহাদাত হোসেন, কাজী সিদ্দিক, সৈয়দ মোহাম্মদ সজীব আবেদ, শাফি নেওয়াজ, কাজী সাইফুল, শারমিন জান্নাত ভুট্টো, নাইমুল ইসলাম, রিয়ানা তৃনা, জহিরুল ইসলাম প্রমুখ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্লগার ও মুক্তমনা লেখকদের হত্যাকান্ডে ইতিমধ্যেই দেশের সকল ব্লগার, লেখক তথা মুক্তমনা লেখকদের মধ্যে তীব্র হতাশা ও শংকার তৈরী হয়েছে। এদের অনেকেই এখন দেশ ছেড়ে চলে গেছেন আর কেউ কেউ আত্নগোপনে রয়েছেন। নাম না প্রকাশ করার শর্তে একজন ব্লগার এই প্রতিবেদককে বলেন, “আমার ধারনা এইসকল হত্যাকান্ডের সাথে সরকারের নিবিড় যোগাযোগ রয়েছে এবং তাঁদের মদত না থাকলে খুনীরা এইভাবে নির্বিঘ্নে খুন করে পালাতে পারেনা”

Related posts

চট্টগ্রাম বন্দর নিয়ে এই মুহূর্তে ভাবা জরুরি নয়: জোনায়েদ সাকি

চট্টগ্রাম বন্দর নিয়ে এই মুহূর্তে ভাবা জরুরি নয়: জোনায়েদ সাকি

মে ১৮, ২০২৫
এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

ডিসেম্বর ৪, ২০২৪

উল্লেখ্য যে গত ১৫-ই  ফেব্রুয়ারী ২০১৩ সালে প্রখ্যাত মুক্তমনা লেখক রাজীব হায়দার ওরফে থাবা বাবা মিরপুরের রূপ নগরে তার নিজ বাসার সামনে খুন হন। এছাড়াও ২০০৪ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদকে বাংলা একাডেমীর বইমেলার সামনে নৃসংশভাবে কুপিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয় যেগুলোর বিচার আজও এই বাংলাদেশে হয়নি। বাংলাদেশেই ৯০ দশকের শুরুর দিকে প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের মাথার মূল্য হাঁকেন সিলেটের ফুলতলীর পীর। তৎকালীন সময় তিনি ঘোষনা দেন যে তসলিমার মাথা কেউ কেটে এনে দিতে পারলে তিনি সেই ব্যাক্তিকে ৫০ লক্ষ টাকা পুরষ্কার দেবেন। খুন করবার প্ররোচনা দেবার পরেও বাংলাদেশে এই ফুলতলীর পীরের বিরুদ্ধে তৎকালীন সরকার কোনো ধরনের ব্যবস্থা নেয় নি। এর আগে ১৯৭৩ সালে প্রখ্যাত লেখক দাউদ হায়দারকে সামান্য একটি কবিতা লেখার দায়ে জার্মানীতে নির্বাসনে পাঠানো হয়। সেখানে তিনি আজও বসবাস করেন, দেশে ফিরে আসতে পারেন নি। একইভাবে তসলিমা নাসরিনও আজ পর্যন্ত তাঁর নিজের স্বদেশে ফিরতে পারেন নি।

প্রকাশ্য এমন মিছিল ও সমাবেশ এলাকাবাসীর মনে শংকা ও উদ্বেগের তৈরী করেছে। তাদের অনেকেই এইসব পরিস্থিতি থেকে পরিত্রান চান বলে এই আমাদের কাছে জানান। উল্লেখ্য যে এইসব খুনের দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন অজানা স্থান থেকে সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়েছে যারা আলকায়েদার অনুসারী বলেও নিজেদের প্রচার করে যাচ্ছে। এই সমাবেশের ব্যাপারে সাভার থানার ডিউটি অফিসার মিজান রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এখন ব্যাস্ত আছেন বলে ফোনের লাইন কেটে দেন।

Previous Post

আমাদের রাজনীতি তে গুনগত মান পরিবর্তন প্রায় অসম্ভব একটি ব্যাপার

Next Post

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য ট্রানজিট ক্যাম্প প্রস্তুত

Next Post
রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য ট্রানজিট ক্যাম্প প্রস্তুত

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য ট্রানজিট ক্যাম্প প্রস্তুত

সর্বশেষ খবর

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথম বার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৮, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন তারেক আহমেদ চৌধুরী

ডিসেম্বর ৮, ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ৮, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে ঝড় সোশ্যাল মিডিয়ায়

ডিসেম্বর ৮, ২০২৫

শুটিং শেষে সালমানের নতুন লুক দেখে অবাক ভক্তরা

ডিসেম্বর ৮, ২০২৫

অবিশ্বাস্য ড্র: গ্রিভসের দ্বিশতক ও হোপের সেঞ্চুরিতে নাটকীয় সমাপ্তি ওয়েস্ট ইন্ডিজের

ডিসেম্বর ৮, ২০২৫

মিরাজ-শান্তদের নেতৃত্বে খেলবেন আকবর, সোহান, সাকলাইনরা

ডিসেম্বর ৮, ২০২৫

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণ সূচি প্রকাশ: কবে কোথায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ডিসেম্বর ৮, ২০২৫

মেসির জোড়া অ্যাসিস্টে এবার মায়ামিকে সর্বোচ্চ শিরোপা

ডিসেম্বর ৮, ২০২৫

সালাহউদ্দিনের মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছেন

ডিসেম্বর ৮, ২০২৫

জাতীয়

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্তের শেষ খবর

ডিসেম্বর ৮, ২০২৫

নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের ক্ষমা স্বীকার

ডিসেম্বর ৮, ২০২৫

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন

ডিসেম্বর ৮, ২০২৫

নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বর ৮, ২০২৫

রাজনীতি

রাজনীতি

নির্বাচনের তপশিল এই সপ্তাহেই ঘোষণা হতে পারে সালাহউদ্দিনের দৃষ্টিতে

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তপশিল ঘোষণার কাজ এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির...

Read more

ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি: ডা. শফিক

ডিসেম্বর ৮, ২০২৫

ফখরুলের মত, ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায় কি দলের কেউ?

ডিসেম্বর ৮, ২০২৫

২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ডিসেম্বর ৮, ২০২৫

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমান ভিত্তিক’: বিএনপি মিডিয়া সেল

ডিসেম্বর ৮, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.