বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

ইসিতে ‘গায়েবি’ মামলার তালিকা দিল বিএনপি

by স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৯, ২০১৮
A A
Share on FacebookShare on Twitter

আইন-শৃঙ্খলা বাহিনী যেন ‘গায়েবি ও মিথ্যা’ মামলার আসামিদের গ্রেফতার না করে সেজন্য নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ চেয়েছে বিএনপি। দুই সহস্রাধিক মামলার একটি তালিকা দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে অনুরোধ জানিয়েছে দলটি। এর আগে একই তালিকা প্রধানমন্ত্রী বরাবরও পাঠিয়েছিল তারা। বিএনপির চিঠির আলোকে নেতাকর্মীদের হয়রানিমূলক মামলা থেকে বিরত থাকতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির সঙ্গে মামলার তালিকা নিয়ে রোববার বিএনপির কেন্দ্রীয় মামলা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা সালাহউদ্দিন খানের নেতৃত্বে ইসিতে আসে দুই সদস্যের প্রতিনিধি দল। চিঠিতে ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দুই হাজার ৪৮টি মামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ৪৮৭ জনকে এসব মামলায় আসামি করা হয়েছে। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ৭৭৩ জনকে গ্রেফতার করার পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বাড়ি বাড়ি তল্লাশি ও হুমকির অভিযোগও করেছে দলটি। চিঠিতে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব।

Related posts

এনসিপির প্রথম ধাপের নির্বাচনী মনোনয়ন ঘোষণা

ডিসেম্বর ১১, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১১, ২০২৫

চিঠিতে বলা হয়, গত ৭ নভেম্বর এক হাজার ৪৬টি ও পরে ১৩ নভেম্বর এক হাজার দুটি মামলার তথ্য প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়। তারপর এখনও মামলা প্রত্যাহার ও গ্রেফতার নেতাকর্মীদের অব্যাহতি দেওয়ার কোনো তথ্য তাদের জানানো হয়নি। এ অবস্থায় বিএনপি বিষয়টিতে ইসির হস্তক্ষেপ কামনা করছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত আরেকটি চিঠিতে জানানো হয়, ২০০৯ সাল থেকে এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট মিথ্যা মামলার সংখ্যা ৯০ হাজার ৩৪০টি, আসামির সংখ্যা ২৫ লাখ ৭০ হাজার ৫৪৭ জন, জেলহাজতে থাকা আসামির সংখ্যা ৭৫ হাজার ৯২৫ জন, মোট নিহত এক হাজার ৫১২ জন নেতাকর্মীর মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন ৭৮২ জন, বিভিন্ন দলের ‘গুম হওয়া’ এক হাজার ২০৪ জন নেতাকর্মীর মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে গ্রেফতার দেখানো হয় ৭৮১ জনকে। বিএনপির গুম ছিল ৪২৩ জন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির ৭২ জন নেতাকর্মী গুম রয়েছেন এবং গুরুতর জখম ও আহত হয়েছেন ১০ হাজার ১২৬ জন। এর আগে ৮ নভেম্বর ইসিতে পাঠানো বিএনপি মহাসচিবের আরেকটি চিঠিতে দাবি করা হয়েছে, নির্বাচনের পুনঃতফসিলের পর সারাদেশে ৪৭২ জন নেতাকর্মীকে মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেফতার করা হয়েছে। নাম-পরিচয়সহ গ্রেফতার নেতাকর্মীদের একটি তালিকাও ওই চিঠির সঙ্গে দেওয়া হয়।

এদিকে বিএনপির জমা দেওয়া মামলা ও গ্রেফতারের তালিকা প্রসঙ্গে রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, তালিকাটি তিনি দেখেননি। সত্যিকার অর্থে যদি কোনো হয়রানিমূলক মামলা হয়ে থাকে, তাহলে তারা অবশ্যই পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেবেন যেন হয়রানিমূলক মামলা না করা হয়।

Previous Post

‘আমি ধর্ষিতা’ থেকে ‘আমিও’

Next Post

অজ্ঞাত স্থানে ‘বিশ্রাম নিচ্ছেন’ হুঃ মুঃ এরশাদ

Next Post
বাস্তবতার সঙ্গে বাজেটের ও মিল নেইঃ এরশাদ

অজ্ঞাত স্থানে 'বিশ্রাম নিচ্ছেন' হুঃ মুঃ এরশাদ

সর্বশেষ খবর

খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

ভারত থেকে কারা জামিনে ফিরে আসলো পাঁচ বাংলাদেশি

ডিসেম্বর ১০, ২০২৫

মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের প্রাণবন্ত দল

ডিসেম্বর ১০, ২০২৫

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ডিসেম্বর ১০, ২০২৫

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৩৪ জন বেড়েছে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.