ঢাকাঃ শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

আরও কমল পেঁয়াজের দাম

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৭, ২০১৯
in অর্থনীতি
আরও কমল পেঁয়াজের দাম
Share on FacebookShare on Twitter

পেঁয়াজের দাম কমছে। গত সপ্তাহে কিছুটা বাড়লেও দর স্থায়ী হয়নি। দেশি ও আমদানি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে বলে মনে করছেন বাজার সংশ্নিষ্টরা। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ২০ টাকা।

বৃহস্পতিবার বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, আমদানি করা ছোট পেঁয়াজের কেজি এখন ১০০ থেকে ১১০ টাকা ও বড় পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় নেমেছে, যা আগের সপ্তাহে ১২০ থেকে ১৩০ টাকা এবং বড় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা ছিল। দেশি নতুন পেঁয়াজের কেজি এখন ৯০ থেকে ১০০ টাকায় নেমেছে, যা আগের সপ্তাহে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়।

মিরপুর-১নং বাজারের ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, পেঁয়াজের দাম ওঠানামার মধ্যে আছে। বাজারে এখন মৌসুমের নতুন পেঁয়াজের সরবরাহ আরও বাড়ছে। আমদানি করা পেঁয়াজের মজুদ ভালো আছে। এতে বাজারে দাম কমছে। তাছাড়া টিসিবি কেজিতে ১০ টাকা কমিয়ে বড় পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি করছে। এ কারণে আগের সপ্তাহে বাড়তে থাকা দর উল্টো কমে গেছে। বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে বলে জানান তিনি।

কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. আবু জাফর বলেন, এখন বাজারে বেশি বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপক পরিমাণ দেশি পেঁয়াজ আসছে। সরবরাহ বাড়তে থাকলে দামও কমতে থাকবে।

এদিকে সপ্তাহের ব্যবধানে আমদানি করা সরু মসুর ডালের দামও বেড়েছে। কেজিতে ৫ টাকা বেড়ে প্রতি কেজি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য ডালের দাম স্থিতিশীল রয়েছে। এ ছাড়া ফার্মের লাল ডিমের দাম হালিতে দুই টাকা বেড়ে ৩৪ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর বাজারে শীতের শাকসবজির পর্যাপ্ত সরবরাহ বেড়েছে। এতে আগের সপ্তাহের মতো দাম স্থিতিশীল রয়েছে। এখন শিম নতুন গোল আলু, শালগম ও কাঁচা টমেটোর কেজি ৩০ থেকে ৪০ টাকা। তবে দেশি পাকা টমেটো ৬০ থেকে ৭০ টাকা ও আমদানি টমেটো ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি গাজর ৪০ থেকে ৫০ টাকা এবং মুলা ২০ থেকে ২৫ টাকার মধ্যে রয়েছে। তবে বরবটির কেজি এখনও ৬০ থেকে ৭০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ২৫ থেকে ৩৫ টাকা। বেগুন ও করলা ৪০ থেকে ৫০ টাকা কেজি। এ ছাড়া প্রতিটি লাউ ৩০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

Next Post
ইমরুলের ব্যাটে চট্টগ্রামের জয়

ইমরুলের ব্যাটে চট্টগ্রামের জয়

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..