বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে :আওয়ামী লীগ

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২, ২০২০
A A
নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে :আওয়ামী লীগ
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ বলেছে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে সিটি নির্বাচন পরিবর্তী সাংবাদিক সম্মেলনে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এ কথা বলেন। তিনি বলেন, হঠাত্ করে ভোটের দিন পরিবর্তন ও পর পর কয়েক দিন সরকারি ছুটি থাকায় ভোটার সংখ্যা কম হয়েছে।

আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি সিটি নির্বাচন নিয়ে আগে থেকেই কাল্পনিক নানা অভিযোগ করেছিল। কিন্তু ঢাকাবাসী অত্যন্ত আনন্দ সহকারে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সিটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।’ আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘সিটি নির্বাচন নিয়ে বিএনপি আগে থেকেই অনেক কথা বলেছিল। অনেক কাল্পনিক অভিযোগ করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্য ধরেছিল, যে কারণে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে।’ আমির হোসেন আমু সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, মুকুল বোস, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান, কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Related posts

এনসিপির প্রথম ধাপের নির্বাচনী মনোনয়ন ঘোষণা

ডিসেম্বর ১১, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১১, ২০২৫

বিএনপির লোকজন বানোয়াট অভিযোগ দিচ্ছে : শেখ সেলিম

ভোটকেন্দ্র থেকে মেয়র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার যে অভিযোগ বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছে তাকে বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শনিবার দুপুরে বনানীতে ঢাকা উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্ত রয়েছে। বিএনপি বানোয়াট অভিযোগ করছে। বিভিন্ন কেন্দ্রে বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ নিয়ে শেখ সেলিম বলেন, তারা যদি কোথাও এজেন্ট না দেয়, দায়িত্ব কে নেবে? কাউন্সিলর নির্বাচনে কি হচ্ছে সেটার সঙ্গে মেয়র ইলেকশন মেলালে হবে না।’

নির্বাচন নিয়ে সজীব ওয়াজেদ জয়ের জরিপের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নিজের করা জরিপের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের বিপুল জয় হবে।’ নানক বলেন, ‘এ ধরনের বিজ্ঞানসম্মত গবেষণালব্ধ ফলাফলে বিএনপির আস্থা নেই। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্লজ্জভাবে মিথ্যাচার করেছেন’।

নির্বাচন নিয়ে বিএনপির মূল উদ্দেশ্য কী, সেটা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের সাফল্য সেখানেই যে, তারা মাঠে নামতে পেরেছেন। তার এ বক্তব্য থেকে নির্বাচনে জয়লাভ করা তাদের কতটুকু উদ্দেশ্য, এ নিয়ে প্রশ্ন তোলাই যায়।’

Previous Post

সরকারের জনপ্রিয়তা ও ইভিএমে ভোটের পরীক্ষা হয়ে গেল: প্রধানমন্ত্রী

Next Post

ক্রেডিট কার্ডে আন্তর্জাতিক লেনদেনে সতর্ক হোন

Next Post
ক্রেডিট কার্ডে আন্তর্জাতিক লেনদেনে সতর্ক হোন

ক্রেডিট কার্ডে আন্তর্জাতিক লেনদেনে সতর্ক হোন

সর্বশেষ খবর

নায়িকা পপি সহিংস মানহানির অভিযোগে আইনি নোটিশ পেলেন

ডিসেম্বর ১১, ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ১১, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে সোশ্যাল মিডিয়ায় দারুণ শোরগোল

ডিসেম্বর ১১, ২০২৫

শুটিং শেষে সালমান খান বদলে গেলেন, চেহারায় দেখা গেল বড় পরিবর্তন

ডিসেম্বর ১১, ২০২৫

অভিনব পোশাকে বিস্ময় জাগালেন জয়া আহসান

ডিসেম্বর ১১, ২০২৫

সাকিব বললেন, আমি সব বল আমার দেশের জন্য খেলব

ডিসেম্বর ১১, ২০২৫

সাকিবের মন্তব্য: রাজনৈতিক ক্যারিয়ার এখনও শেষ হয়নি

ডিসেম্বর ১১, ২০২৫

ভারতের কারণে আইসিসির ৭৩০০ কোটি টাকার ক্ষতি

ডিসেম্বর ১১, ২০২৫

ঋতুপর্ণা চাকমা পাচ্ছেন বেগম রোকেয়া পদক

ডিসেম্বর ১১, ২০২৫

বিশ্বস্ততা দিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত

ডিসেম্বর ১১, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.