বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

সাংগঠনিক স্থবিরতা নিয়ে মেয়াদ শেষ হলো ছাত্রলীগের

by স্টাফ রিপোর্টার
জুলাই ৩১, ২০২০
A A
সাংগঠনিক স্থবিরতা নিয়ে মেয়াদ শেষ হলো ছাত্রলীগের
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদের দুই বছর শেষ হচ্ছে আজ। বর্তমান কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সময়কালেও সাংগঠনিক গতিশীলতা বাড়েনি ছাত্রলীগের। সাংগঠনিক কমিটি দেওয়া, দলীয় শৃঙ্খলার ‘চেইন অব কমান্ড’ রীতি বজায় রাখা, সাধারণ সভার আয়োজন, পদপ্রাপ্তদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া—এসবের কোনোটিই হয়নি এখনো পর্যন্ত। এর পাশাপাশি বিতর্কিত ৩২ জনকে বাদ দিলেও সাত মাসেও শূন্যস্থান পূরণ করতে পারেননি বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। এমন পরিস্থিতিতে সম্মেলনের দাবি তুলছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বর্তমান কমিটির সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার বলেন, ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণের পর একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে। পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর তারা নিজেদের প্রমাণের সুযোগ এখনো পাননি। এর পরও করোনা পরিস্থিতিতে তাদের নেতৃত্বে দেশব্যাপী ছাত্রলীগ ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। যেহেতু প্রধানমন্ত্রী ভার তুলে দিয়ে তাদের পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়েছেন, সেহেতু তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন কমিটি ভেঙে দেবেন কি না।

২০১৮ সালের এই দিনে ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক হন গোলাম রাব্বানী। এরপর দুর্নীতির অভিযোগে গত বছরের ১৪ সেপ্টেম্বর পদ হারান তারা। ঐ দিনই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান ১ নম্বর সহসভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক পদে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। পরে চলতি বছরের ৪ জানুয়ারি তাদের পদে পূর্ণ দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related posts

এনসিপির প্রথম ধাপের নির্বাচনী মনোনয়ন ঘোষণা

ডিসেম্বর ১১, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১১, ২০২৫

ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, করোনাকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা সারাদেশে কাজের মাধ্যমে সাড়া ফেললেও এসব কাজের অধিকাংশই ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যক্তিগত উদ্যোগ। সাংগঠনিক দায়বদ্ধতা, সাধারণ জনগণের সেবা করার মানসিকতা এবং দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে এসব উদ্যোগ গ্রহণ করা হয়।

পুরাতনদের দিয়ে চলছে ১০৬টি কমিটি :

এদিকে ছাত্রলীগের ১১১টি সাংগাঠনিক জেলার মধ্যে ৫টি ছাড়া অন্য ১০৬টিতে কার্যক্রম চলছে পুরাতন কমিটি দিয়ে। শোভন-রাব্বানী দায়িত্বে থাকাকালে এসব সাংগঠনিক জেলার কার্যক্রম গতিশীল করতে ব্যর্থ হলেও সফল হয়নি বর্তমান কমিটিও। দায়িত্ব গ্রহণের ১০ মাস পার হলেও তিনটি সাংগঠনিক জেলা কমিটি ছাড়া কোনো কমিটি দিতে পারেনি তারা। এছাড়া সাংগঠনিক কাজে কোনো ধরনের গতিশীলতা আনতে পারছে না।

পূর্ণাঙ্গ হয়নি কেন্দ্রীয় কমিটি :

ছাত্রলীগে পদপ্রাপ্ত বিতর্কিতদের বাদ দেওয়ার পর নতুন করে কাউকে পদায়ন করতে পারেনি ছাত্রলীগ। ছাত্রলীগের সভাপতি বলছেন, ‘আমরা বিতর্কিতদের বাদ দেওয়ার পর করোনা মহামারি শুরু হয়, যার কারণে শূন্য স্থান পূরণ করা সম্ভব হয়নি।

দায়িত্ব পাননি কেউ :

দায়িত্ব গ্রহণের দীর্ঘ ১০ মাস পরে ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হয় ছাত্রলীগের। কমিটি দেওয়ার পর বছর পার হয়ে গেলেও সম্পাদকদের দায়িত্ব বুঝিয়ে দিতে পারেননি সভাপতি ও সাধারণ সম্পাদক।

সম্মেলনের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে দায়িত্ব পেয়েছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, যার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ পরিচালিত হয়, তিনিই একমাত্র বলতে পারবেন কবে নাগাদ সম্মেলন হবে। তিনি যখন সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য বলবেন, তখন আমরা সম্মেলনের প্রস্তুতি নেব।’

Previous Post

পবিত্র ঈদুল আজহা কাল

Next Post

ক্লাবগুলোকে অনুদানের কথা বলেনি ফিফা

Next Post
ক্লাবগুলোকে অনুদানের কথা বলেনি ফিফা

ক্লাবগুলোকে অনুদানের কথা বলেনি ফিফা

সর্বশেষ খবর

খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

ভারত থেকে কারা জামিনে ফিরে আসলো পাঁচ বাংলাদেশি

ডিসেম্বর ১০, ২০২৫

মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের প্রাণবন্ত দল

ডিসেম্বর ১০, ২০২৫

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ডিসেম্বর ১০, ২০২৫

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৩৪ জন বেড়েছে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.