মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

বিদ্যুত্ উত্পাদনে কয়লার পরিবর্তে এলএনজি ব্যবহার প্রশ্নবিদ্ধ :সিপিডি

by স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৫, ২০২০
A A
বিদ্যুত্ উত্পাদনে কয়লার পরিবর্তে এলএনজি ব্যবহার প্রশ্নবিদ্ধ :সিপিডি
Share on FacebookShare on Twitter

বিদ্যুত্ উত্পাদনে কয়লার ব্যবহার থেকে সরে আসার সরকারি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। তবে এ ক্ষেত্রে কয়লার পরিবর্তে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ব্যবহার না করে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। সিপিডির মতে সরকার এক ধরনের জীবাশ্ব জ্বালানি থেকে আরেক ধরনের জীবাশ্ব জ্বালানির দিকে যাচ্ছে। এলএনজি ব্যবহারে পরিবেশের ক্ষতি প্রায় কয়লা ব্যবহারের সমান। এলএনজি-ভিত্তিক বিদ্যুত্ উত্পাদনে গেলে কয়লাভিত্তিক বিদ্যুত্ উত্পাদন থেকে সরে আসার যে উদ্দেশ্য তা বাস্তবায়ন হবে না।

গতকাল ‘বিদ্যুত্ উত্পাদনে কয়লা বর্জনঃ সরকারি উদ্যোগ ও কতিপয় সুপারিশ’ শীর্ষক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানায় সিপিডি। সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম মূল উপস্থাপনা তুলে ধরেন। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান এসময় বক্তব্য দেন। মূল উপস্থাপনায় গোলাম মোয়াজ্জেম বলেন, এই মুহূর্তে ২২টি কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। এরমধ্যে ১৫টি সরকারি খাতে এবং সাতটি বেসরকারি খাতে। এগুলোতে ২৩ হাজার ২৩৬ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্য ছিল। আমরা জানতে পেরেছি—বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় কয়লাভিত্তিক বিদ্যুত্ উত্পাদন থেকে সরে এসে বিকল্প পদ্ধতি এলএনজি ব্যবহারের জন্য একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিয়েছে। এ জায়গাটাতে আমাদের যথেষ্ট আপত্তি রয়েছে। আমরা সরকারকে সাধুবাদ জানাতে পারতাম যদি সরকার পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে বা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্য থাকত; কিন্তু আমরা জানতে পেরেছি—কয়লাভিত্তিক জ্বালানি থেকে সরে এসে এলএনজিতে যাবার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, পরিবেশদূষণ রোধ এবং ২০৪১ সালের জ্বালানির মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি আসা প্রয়োজন ছিল। এক্ষেত্রে বিষয়টি উপেক্ষা করা হয়েছে।

Related posts

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ৯, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ৯, ২০২৫

এক সমীক্ষায় দেখা গেছে, এলএনজি দিয়ে বিদ্যুত্ উত্পাদন করলে খরচ পড়বে প্রতি ইউনিট ১২ টাকা থেকে ২১ টাকা; কিন্তু এক গবেষণায় দেখা গেছে—এলএনজি কয়লার মতোই পরিবেশ দূষণ করে। অনেকে বলছে, সৌর বিদ্যুতে খরচ বেশি হবে; কিন্তু হিসাব করে দেখা গেছে—সৌর বিদ্যুতে খরচ পড়ে প্রতি ইউনিট ছয় টাকা ২৮ পয়সা। এই খরচ সামনের দিনগুলোতে আরো কমে আসবে। বর্তমানে চাহিদার যে হিসাব করা হচ্ছে তাতে ওভার ক্যাপাসিটি রয়েছে। কয়লা বর্জন করলেই দূষণমুক্ত জ্বালানি ব্যবহার নিশ্চিত করা যাবে না। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা সরকারের নীতি অবস্থানকে গুরুত্ব দেন। যখন তারা দেখতে পান সরকারের মাস্টারপ্ল্যানে নবায়নযোগ্য জ্বালানি প্রাধিকারে নেই, ও রকম একটি নীতিকাঠামোতে বিদেশি বিনিয়োগকারীরা কখনো উচ্চবিনিয়োগ প্রকল্প নিয়ে আসার আগ্রহ দেখান না।

Previous Post

প্রথমবারের মতো ওয়েব সিরিজে মোশাররফ-মম

Next Post

ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদাকে ওএসডি, স্বামীকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি

Next Post
ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদাকে ওএসডি, স্বামীকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি

ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদাকে ওএসডি, স্বামীকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি

সর্বশেষ খবর

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথম বার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৮, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন তারেক আহমেদ চৌধুরী

ডিসেম্বর ৮, ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ৮, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে ঝড় সোশ্যাল মিডিয়ায়

ডিসেম্বর ৮, ২০২৫

শুটিং শেষে সালমানের নতুন লুক দেখে অবাক ভক্তরা

ডিসেম্বর ৮, ২০২৫

অবিশ্বাস্য ড্র: গ্রিভসের দ্বিশতক ও হোপের সেঞ্চুরিতে নাটকীয় সমাপ্তি ওয়েস্ট ইন্ডিজের

ডিসেম্বর ৮, ২০২৫

মিরাজ-শান্তদের নেতৃত্বে খেলবেন আকবর, সোহান, সাকলাইনরা

ডিসেম্বর ৮, ২০২৫

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণ সূচি প্রকাশ: কবে কোথায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ডিসেম্বর ৮, ২০২৫

মেসির জোড়া অ্যাসিস্টে এবার মায়ামিকে সর্বোচ্চ শিরোপা

ডিসেম্বর ৮, ২০২৫

সালাহউদ্দিনের মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছেন

ডিসেম্বর ৮, ২০২৫

জাতীয়

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্তের শেষ খবর

ডিসেম্বর ৮, ২০২৫

নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের ক্ষমা স্বীকার

ডিসেম্বর ৮, ২০২৫

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন

ডিসেম্বর ৮, ২০২৫

নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বর ৮, ২০২৫

রাজনীতি

রাজনীতি

নির্বাচনের তপশিল এই সপ্তাহেই ঘোষণা হতে পারে সালাহউদ্দিনের দৃষ্টিতে

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তপশিল ঘোষণার কাজ এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির...

Read more

ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি: ডা. শফিক

ডিসেম্বর ৮, ২০২৫

ফখরুলের মত, ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায় কি দলের কেউ?

ডিসেম্বর ৮, ২০২৫

২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ডিসেম্বর ৮, ২০২৫

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমান ভিত্তিক’: বিএনপি মিডিয়া সেল

ডিসেম্বর ৮, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.