বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

ফিরল আবার ফুটবল কলোরব

by স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৭, ২০২০
A A
ফিরল আবার ফুটবল কলোরব
Share on FacebookShare on Twitter

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ছিল গত ১৮ অক্টোবর। এই দিনকে শ্রদ্ধা জানিয়ে গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন পল্টন ময়দানে প্রীতি ফুটবল ম্যাচ হয়ে গেছে। ঢাকা একাদশ এবং ঢাকায় অবস্থানরত আফ্রিকান ফুটবলারদের নিয়ে গড়া দলটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে। ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় জমেছিল। করোনার কারণে অনেক দিন বঙ্গবন্ধু স্টেডিয়াম অঞ্চলে ফুটবল খেলা নেই। মাঠ অলস পড়ে ছিল। করোনার ভয়ভীতি মানুষকে গ্রাস করলেও এখন অনেকটাই স্বাভাবিকের পথে ধরে নিয়ে মানুষের কোলাহল বাড়ছে ক্রীড়াঙ্গনে।

বঙ্গবন্ধু স্টেডিয়াম অঞ্চলে অনেক দিন বাদে আবার ফুটবল-মুখরিত একটি দিন উপভোগ করেছে পোড় খাওয়া কিছু ফুটবলপাগল মানুষ। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য ধরে সারিবদ্ধ হয়ে মাঠে দাঁড়িয়েছে দর্শক। প্রবেশমুখে দর্শকদের হাতে দেওয়া হয়েছে মাস্ক। মুখে পরতেই হবে। দর্শক সামাল দিতে মাঠের পাশে দড়ি দিয়ে ঘেরাও করে দেওয়া হয়। দর্শকের ভিড় দেখে চিরচেনা হাকররাও ভিড় করল বেচাকেনায়। প্যান্ডেলে ঘেরা মঞ্চের নিচে ’৯০ সালে কলকাতার ফুটবল মাতিয়ে আসা গোলাম গাউস, বাইরে সাবেক স্ট্রাইকার ডন, রাজ্জাক, সাবেক কোচ সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, প্রথিতযশা সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম দিলু, রোলার স্কুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসানরা ফুটবলে একটা সুন্দর সময় কাটিয়ে গেলেন। তাদের চোখেমুখে উজ্জ্বলতা দেখে মনে হলো ফুটবল অঙ্গন যেন আবার তার পুরোনো চেহারা ফিরে পাচ্ছে। তার ওপর আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিফার প্রীতি ম্যাচ নেপালের বিপক্ষে বাংলাদেশের। তার ঠিক আগমুহূর্তে আফ্রিকান ফুটবলারদের বিপক্ষে দেশের ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচ আগাম রং ছড়িয়েছে। ফুটবলীয় আমেজ দিল।

Related posts

অবিশ্বাস্য ড্র: গ্রিভসের দ্বিশতক ও হোপের সেঞ্চুরিতে নাটকীয় সমাপ্তি ওয়েস্ট ইন্ডিজের

ডিসেম্বর ৮, ২০২৫

মিরাজ-শান্তদের নেতৃত্বে খেলবেন আকবর, সোহান, সাকলাইনরা

ডিসেম্বর ৮, ২০২৫

আফ্রিকান ফুটবলাররা মনে করছেন ডিসেম্বরে ফুটবল মৌসুম শুরু হবে, সেখানে এই বিদেশিদের জায়গা হবে। চট্টগ্রাম আবাহনীর সাবেক অধিনায়ক লাইবেরিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ওথেল্লো বানেই বলেন, ‘ঢাকায় এখন আফ্রিকান প্রায় ১০০ ফুটবলার রয়েছেন। তারা প্রিমিয়ার লিগে খেলার অপেক্ষা করছেন।’ আফ্রিকান ফুটবলাররা প্রায় অবৈধ কাজে জড়িয়ে পড়ছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘সবাই একরকম হয় না। ভালো মানুষের মধ্যে খারাপ মানুষও থাকে।’ প্রীতি ম্যাচের উদ্যোক্তা ফুটবল কোচ কামাল বাবু। তিনি জানিয়েছেন, এমন ম্যাচ ফুটবলারদের বাড়তি আকর্ষণ তৈরি করে। প্রীতি ম্যাচে আফ্রিকানরা ২-১ গোলে ঢাকা একাদশকে হারিয়েছে। শেষে সবুজ মাঠ দেখে খুশি আবু নাঈম সোহাগ জানালেন, এখানেই তৃতীয় বিভাগ লিগ হবে।

Previous Post

তিন মাসে ওভেন পোশাক রপ্তানি কমেছে ২ হাজার কোটি টাকার

Next Post

রাজশাহীর সারদায় এবারের ‘ইত্যাদি’

Next Post
রাজশাহীর সারদায় এবারের ‘ইত্যাদি’

রাজশাহীর সারদায় এবারের ‘ইত্যাদি’

সর্বশেষ খবর

খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

ভারত থেকে কারা জামিনে ফিরে আসলো পাঁচ বাংলাদেশি

ডিসেম্বর ১০, ২০২৫

মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের প্রাণবন্ত দল

ডিসেম্বর ১০, ২০২৫

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ডিসেম্বর ১০, ২০২৫

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৩৪ জন বেড়েছে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.