বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

মোল্লার কাছ থেকে ঝালমুড়ি কিনে খেতেন রাজ্জাক-শাবানা-মান্না-শাবনূর

by স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৯, ২০২১
A A
মোল্লার কাছ থেকে ঝালমুড়ি কিনে খেতেন রাজ্জাক-শাবানা-মান্না-শাবনূর
Share on FacebookShare on Twitter

১৯৭২ সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (এফডিসি) ঝালমুড়ি বিক্রি করে আসছেন মোল্লা। রাজ্জাক, শাবানা, আলমগীর, মান্না, সালমান শাহ, শাবনূর থেকে শুরু করে বর্তমান সময়ের এমন কোন তারকা নেই যে তার হাতের ঝালমুড়ি খাননি। কিন্তু ৪৯ বছর পর এই এফডিসি ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন মোল্লা। কারণ, বর্তমানে তিনি অসুস্থ, হাত-পা আগের মতো সচল নেই। এক হাত অবশ। অন্য হাত দিয়েই সাড়তে হয় কাজ।

মোল্লা জানান, ‘সেই ১৯৭২ সাল থেকে আমি এখানে ঝালমুড়ি বিক্রি করি। রাজ্জাক, শাবানা, আলমগীর, মান্না, সালমান শাহ, শাবনূরসহ দেশের এমন কোনো তারকা নেই যে আমার মুড়ি খান নি। পাশাপাশি এফডিসির মসজিদে ইমাম হিসেবেও কাজ করেছি। এখন বয়স হয়েছে। ঠিকমতো কাজ করতে পারি না। আগে বিক্রি করতাম ৩ কেজি মুড়ি আর এখন বিক্রি করি ১ কেজি মুড়ি। এই টাকা দিয়ে আমার ভাতের পয়সাই হয় না। তাই গ্রামের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে গিয়ে দোকান করার চিন্তা করেছি। এজন্য তো টাকার দরকার। আমার বাড়ি যাওয়ার কথা শুনে ছেলেরা এই আয়োজন করেছে। চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পীসহ চলচ্চিত্র কলাকুশলী আমাকে সহযোগিতা করছে।’

Related posts

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথম বার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৮, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন তারেক আহমেদ চৌধুরী

ডিসেম্বর ৮, ২০২৫

তার কথায়, ‘এফডিসিতেই কেটে গেছে প্রায় ৪৯ বছর। দীর্ঘদিন ধরে এখানে থাকায় অনেক মায়া জন্মেছে। এই মায়া ছেড়ে আমি যেতে যাই নি। প্রথম অবস্থায় অনেক খারাপ লাগবে। কিন্তু এফডিসিকে আমি আমার নিজের ঘরবাড়ি মনে করি। যখন খারাপ লাগবে তখন আবার চলে আসবো।’

এফডিসির সুপরিচিত এই ঝালমুড়ি বিক্রেতার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহারগঞ্জ থানার মির্জাপুর গ্রামে। তিন ছেলে ও তিনি মেয়ের জনক তিনি। ছেলে-মেয়েরা তারা তাদের সংসার নিয়ে আলাদা। ছোট ছেলেটা এখনো পড়া-লেখা করছে।

মোল্লাকে সু-সম্মানে গ্রামে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার জন্য আয়োজন করা হয় ‘মোল্লা যাবে বাড়ি, মোল্লা মুড়ি উৎসব’। শুক্রবার শুরু হয়ে ‘মোল্লা মুড়ি উৎসব’ চলবে রবিবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তারকা ও এফডিসির কলাকুশলীরা মোল্লাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এখান থেকে যে টাকা আসবে তা নিয়েই গ্রামে ফিরে যাবেন মোল্লা।

আগামী শনি ও রবিবার, বিকাল ৩টা- রাত ৮টা পর্যন্ত বিএফডিসিতে এই আয়োজন করা হয়। উৎসব আয়োজনে রয়েছেন মাজহার বাবু, আহম্মেদ তেপান্তর, রাহাত সাইফুল, এ.এইচ.মুরাদ, আসিফ আলম, রঞ্জু সরকার, রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ।

আয়োজকরা জানান, আমরা চেষ্টা করছি সম্মানের সহিত মোল্লা ভাইকে বাড়িতে ফেরত পাঠাতে। তাই এই আয়োজন। আশা করি চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা শেষবারের মতো মোল্লার মুড়ি খেতে আসবেন। এবং বাড়িয়ে দেবেন সাহায্যের হাত।

Previous Post

জাপানেই থাকছে অলিম্পিক

Next Post

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বৈঠক অনিশ্চিত

Next Post
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বৈঠক অনিশ্চিত

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বৈঠক অনিশ্চিত

সর্বশেষ খবর

খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

ভারত থেকে কারা জামিনে ফিরে আসলো পাঁচ বাংলাদেশি

ডিসেম্বর ১০, ২০২৫

মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের প্রাণবন্ত দল

ডিসেম্বর ১০, ২০২৫

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ডিসেম্বর ১০, ২০২৫

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৩৪ জন বেড়েছে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.