ঢাকাঃ মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

মিয়ানমারে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া অনৈতিক: ফখরুল

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২, ২০২১
in রাজনীতি
মিয়ানমারে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া অনৈতিক: ফখরুল
Share on FacebookShare on Twitter

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ বাতিল করে মিয়ানমারে সেনাপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতা দখলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ মিয়ানমারে গণতান্ত্রিক শাসনব্যবস্থা অব্যাহত দেখতে চায়। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে মিয়ানমারের জনগণ গণতান্ত্রিক অধিকার ও শাসনব্যবস্থা অর্জন করেছিলেন তা কেড়ে নেয়া অনৈতিক ও অগ্রহণযোগ্য।

তিনি বলেন, জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিতার রাজনৈতিক সংস্কৃতির অনুপস্থিতি প্রতিবেশী মিয়ানমারের জনগণ কতটা ক্ষতিগ্রস্ত হবে-তা বাংলাদেশের ভুক্তভোগী জনগণ ভালভাবেই অনুভব করে।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার অগ্রাহ্য করে জনগণের ওপর কর্তৃত্ববাদী শাসনের নির্মম শিকার বাংলাদেশের জনগণ। দেশের মানুষের এ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বিএনপি মনে করে যে, গণতান্ত্রিক অধিকার ও শাসনব্যবস্থা কেড়ে নেয়া অগ্রহণযোগ্য।

বিএনপি মহাসচিব বলেন, গত কয়েক বছর ধরে মায়ানমার থেকে বিতাড়িত কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করলেও তাদের নিরাপদ প্রত্যাবর্তনের কোন ব্যবস্থাই বাংলাদেশ সরকার করতে পারেনি। নতুন এই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বিষয়টি যাতে আরও দুষ্কর কিংবা জটিল না হয়ে পড়ে সে ব্যাপারে দ্রুত কার্যকর কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Next Post
বছর শুরুর মাসেও বেড়েছে রেমিট্যান্স

বছর শুরুর মাসেও বেড়েছে রেমিট্যান্স

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..