বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

দলাদলি করেছি, বিভক্ত হয়েছি, দেশটাকে গড়তে পারিনি: ফখরুল

by স্টাফ রিপোর্টার
মার্চ ২, ২০২১
A A
দলাদলি করেছি, বিভক্ত হয়েছি, দেশটাকে গড়তে পারিনি: ফখরুল
Share on FacebookShare on Twitter

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধ করে দেশ গড়ার যে প্রত্যয় ছিল, তা করতে পারিনি। উদার সমাজ বা রাষ্ট্রব্যবস্থা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছি। আমরা সবাই দলাদলি করেছি, বিভক্ত হয়েছি, কিন্তু সুন্দর বাংলাদেশ গড়তে পারিনি। এই দায় আমাদের। দলাদলি আর বিভক্তির কারণেই উদার ও সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি, এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না।

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জিয়া শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশুশিল্পী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১১তম জাতীয় শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি-২০১৯’ এর পুরস্কার বিতরণীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মির্জা ফখরুল শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

Related posts

এনসিপির প্রথম ধাপের নির্বাচনী মনোনয়ন ঘোষণা

ডিসেম্বর ১১, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১১, ২০২৫

এই শিশু প্রতিযোগিতায় সারা দেশে ২২ হাজার ক্ষুদে শিল্পী বাছাই পর্বে অংশ নিয়ে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে ৪৭৬ জন। অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিক্ষায় অধ্যক্ষ সেলিনা আখতার, স্বাস্থ্যসেবায় অধ্যাপক হাসিনা আফরোজ, সঙ্গীতে এএসএম শফি মণ্ডল, শিল্পায়নে আব্দুল্লাহ আল মাহমুদ, প্রবাসী কল্যাণে খান মনিরুল মনি, জনপ্রতিনিধি মনিরুল আলম সেন্টু ও আদর্শ মা মৌসুমি সাহাকে ‘কমল পদক-২০২০’ প্রদান করা হয়।

সংগঠনের নির্বাহী মহাপরিচালক এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে এবং মাশুক সিদ্দিকী ও নওশিন রথির সঞ্চালনায় অনুষ্ঠানে একাডেমীর পৃষ্ঠপোষক এলবার্ট পি কস্টা, কণ্ঠশিল্পী খুরশীদ আলম, জিনাত রেহানা, সামিনা আখতার সম্পা ও সুলতানা জামান জ্যোস্না বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, সকলের কাছে আমার আহ্বান থাকবে, আসুন আমরা সবাই মিলে উদ্যোগ নেই, চেষ্টা করি, আমাদের শিশুর জন্য একটা সত্যিকার অর্থেই শান্তিময় নিরাপদ পৃথিবী গড়ে তুলি, একটা প্রেমের জগত গড়ে তুলি। আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে সত্যিকার অর্থেই হাসি-গান আর ফুলের একটা দেশ বানিয়ে তুলি। এটাই হোক আমাদের লক্ষ্য।

বিএনপির মহাসচিব বলেন, এ বছর আমাদের স্বাধীনতার ৫০ বছর পূরণের বছর, এই মাসটা স্বাধীনতার মাস। এই মাসে বাংলার মানুষেরা আমরা পাকিস্তান শাসকগোষ্ঠীর হাত থেকে নিজেদের মুক্ত করবার জন্য যুদ্ধে নেমেছিলাম। সত্যিকার অর্থে যুদ্ধ কিন্তু! কোনো খেলা খেলা যুদ্ধ নয়। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, বহু মানুষ মারা গেছে, বহু মানুষের ক্ষতি হয়েছে, প্রায় ১ কোটি মানুষ বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলো। এখানে গণহত্যা হয়েছে। এখন সময় এসেছে, ৫০ বছরে আমরা কী পেয়েছি আর কী দিয়েছি সেই হিসাব কষার। শিশুদের উন্নয়ন ও বিকাশে জিয়াউর রহমানের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে টেলিভিশনে ‘নতুনকুঁড়ি’ অনুষ্ঠান চালুর কথাও তুলে ধরেন তিনি।

Previous Post

২৬ মার্চ ঢাকা-জলপাইগুড়ি ট্রেন উদ্বোধন করবেন হাসিনা-মোদি

Next Post

পর্যবেক্ষকরা শুধুই কি সাক্ষীগোপাল

Next Post
পর্যবেক্ষকরা শুধুই কি সাক্ষীগোপাল

পর্যবেক্ষকরা শুধুই কি সাক্ষীগোপাল

সর্বশেষ খবর

খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

ভারত থেকে কারা জামিনে ফিরে আসলো পাঁচ বাংলাদেশি

ডিসেম্বর ১০, ২০২৫

মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের প্রাণবন্ত দল

ডিসেম্বর ১০, ২০২৫

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ডিসেম্বর ১০, ২০২৫

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৩৪ জন বেড়েছে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.