বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

মাতারবাড়ি সমুদ্র বন্দরে ২য় জেটিতে ভিড়েছে ১ম জাহাজ

by স্টাফ রিপোর্টার
জুলাই ১৫, ২০২১
A A
মাতারবাড়ি সমুদ্র বন্দরে ২য় জেটিতে ভিড়েছে ১ম জাহাজ
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের অধীনে নবনির্মিত দ্বিতীয় জেটিতে জাহাজ ভিড়েছে। জেটি চালু হওয়ার মধ্য দিয়ে মাতারবাড়ীতে একসাথে দুটি জাহাজ ভেড়ানোর সুযোগ তৈরি হলো। এতে করে আগের চেয়ে বেশি পণ্য উঠানামা করা সম্ভব হবে বলে বন্দর ব্যবহারকারীরা আশা করছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ‘হরাইজন ৯’ নামে পানামার পতাকাবাহী ১২০ মিটার দীর্ঘ এবং ৯ মিটার গভীরতাসম্পন্ন জাহাজটি জেটিতে ভেড়ে।

Related posts

আসছে নতুন ৫০০ টাকার নোট আবহাওয়া বদলে দিচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্যসমৃদ্ধ ডিজাইন

ডিসেম্বর ১১, ২০২৫

রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর জন্য নতুন উদ্যোগ

ডিসেম্বর ১১, ২০২৫

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, মাতারবাড়ীতে দ্বিতীয় জেটি চালু হওয়ায় বাংলাদেশের উন্নয়নের চাকা আরো সচল হবে এবং সাথে সাথে বন্দরের সক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্ধিত বন্দরসীমার অংশ হিসাবে মাতারবাড়ীতে ইতোমধ্যে গড়ে উঠেছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন প্রকল্প যার অন্যতম হচ্ছে কয়লা বিদ্যুৎ প্রকল্প। এতদিন এই কেন্দ্রের মাত্র একটি জেটি ছিল। ২০২০ সালের ২৯ ডিসেম্বর মাতারবাড়ি চ্যানেল দিয়ে প্রথমবারের মত বাণিজ্যিক জাহাজ প্রবেশ করে। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাতারবাড়ী চ্যানেল। মূলত মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত হেভি লিফট বা ভারী কার্গো নামানোর জন্য এই জেটি ব্যবহৃত হচ্ছিল। এরপর জুন পর্যন্ত গত ছয় মাসে ১৭টি বাণিজ্যিক জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে জেটিতে ভেড়ে।

চট্টগ্রাম বন্দরের মাতারবাড়ী জেটিতে জাহাজ ভেড়ানোর সমন্বয়কারী ও প্রকল্প ব্যবস্থাপক ক্যাপ্টেন মো. আতাউল হাকিম সিদ্দিকী বলেন, এখন থেকে আমরা একসাথে দুটি জাহাজ জেটিতে ভিড়াতে পারবো যার মাধ্যমে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে। শনিবার প্রথম জেটিতে আরো একটি জাহাজ ভিড়বে। ডিসেম্বর নাগাদ অপেক্ষমান না রেখেই সরাসরি আরো বেশি পণ্যবাহী জাহাজ ভিড়ানো যাবে।

উল্লেখ্য, কক্সবাজারের মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মিত হবে ২০২৫ সালে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়বে এই জেটিতে। কিন্তু তার আগেই জেটিতে প্রবেশের জন্য প্রস্তুত হয়েছে আড়াইশ মিটার প্রস্থ, ১৬ মিটার গভীরতা এবং ১৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেল। এই চ্যানেল বা প্রবেশপথ দিয়েই বঙ্গোপসাগর থেকে জাহাজ বন্দর জেটিতে প্রবেশ করবে। গভীর সাগর থেকে জাহাজগুলো চ্যানেল দিয়ে জেটিতে প্রবেশের জন্য বসানো হয়েছে পথ নির্দেশক ছয়টি বয়া। জাহাজ প্রবেশের চ্যানেলের একপাশে নির্মিত হচ্ছে তিনটি জেটি যেগুলো ব্যবহৃত হবে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সামগ্রী উঠানামার কাজে। আর আশেপাশেই গড়ে উঠবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর।
Previous Post

প্রধানমন্ত্রীর আহ্বানে ১ হাজার পরিবারকে ঈদ উপহার দিলো যুবলীগ

Next Post

রিয়াদের অবসর নিয়ে যা বললেন তামিম

Next Post
রিয়াদের অবসর নিয়ে যা বললেন তামিম

রিয়াদের অবসর নিয়ে যা বললেন তামিম

সর্বশেষ খবর

খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

ভারত থেকে কারা জামিনে ফিরে আসলো পাঁচ বাংলাদেশি

ডিসেম্বর ১০, ২০২৫

মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের প্রাণবন্ত দল

ডিসেম্বর ১০, ২০২৫

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ডিসেম্বর ১০, ২০২৫

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৩৪ জন বেড়েছে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.