বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

সিঙ্গাপুর-ব্যাংককের আদলে সাজানো হবে কক্সবাজারকে: প্রধানমন্ত্রী

by স্টাফ রিপোর্টার
আগস্ট ২৯, ২০২১
A A
সিঙ্গাপুর-ব্যাংককের আদলে সাজানো হবে কক্সবাজারকে: প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজারকে ঘিরে সরকারের আলাদা পরিকল্পনা রয়েছে। সিঙ্গাপুর-ব্যাংককের আদলে সাজানো হবে কক্সবাজারকে। আজ রবিবার (২৯ আগস্ট) গণভবন থেকে রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে সরকারের আলাদা পরিকল্পনা রয়েছে। দেশে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে জলভাগের উপর দিয়ে রানওয়ে নির্মিত হতে যাচ্ছে। চলছে এক্সক্লুসিভ জোনসহ ইকোট্যুরিজম ও রেললাইনের কাজ। এসবের পূর্ণতার অন্যতম অনুষঙ্গ আন্তার্জাতিক বিমানবন্দর। স্থলের পাশাপাশি সমুদ্রের জলের উপর রানওয়ে সমেত অত্যাধুনিক বিমানবন্দরটি বাস্তবায়ন হলে দ্বিবারাত্রী ফ্লাইটে কক্সবাজার হবে ব্যস্ততম সিটি। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই ‘কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্প’-এর কাজ সম্পন্ন হবে।

Related posts

মা-মেয়েকে হত্যা করেছেন আয়েশা, চুরি কর Latino ঘটনার বিস্তারিত

ডিসেম্বর ১১, ২০২৫

ভোরে হালকা কুয়াশা, রাতের তাপমাত্রা কমতে পারে শীতের তীব্রতা বাড়ার আগমন বার্তা

ডিসেম্বর ১১, ২০২৫

আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে নিজস্ব অর্থায়নে এক হাজার ৫৬৯ কোটি টাকা ব্যয়ে প্রায় তিন বছর মেয়াদি প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছি। ভূমি উন্নয়ন, রানওয়ে বৃদ্ধিকরণ, রানওয়ে টার্নিংপ্যাড, শোল্ডার, ওভার রান, সার্ভিস রোড ইত্যাদি নির্মাণ, বাঁধের রক্ষা কাজ, ড্রেনেজ সিস্টেম নির্মাণ, এপ্রোচ লাইটিং সিস্টেম উন্নয়ন, সীমানা প্রাচীর ও নিরাপত্তা প্রাচীর নির্মাণ, এয়ার ফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপন রয়েছে প্রকল্পের মধ্যে।

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারকে ঘিরে নানা স্বপ্ন দেখতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নানা পরিকল্পনা করেছিলেন। ঝাউবন স্থাপন করেছেন। তার রেখে যাওয়া পরিকল্পনা বাস্তবায়ন করছি। সে পরিকল্পনারই অংশ কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রাসারণ। কক্সবাজারকে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে গড়ে তুলতে আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করা। আমরা ৯ম জাতীয় সংসদে স্থায়ী কমিটির বৈঠকে কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালের পরের সরকার বঙ্গবন্ধুকে কটাক্ষ করত। যার কারণে কক্সবাজারকে ঘিরে তারা কিছুই করেনি। বরং তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেখান থেকে নতুন করে কক্সবাজারকে ঘিরে পরিকল্পনা হাতে নেই। আস্তে আস্তে সবই দৃশ্যমান হচ্ছে।

ভিডিও কনফারেন্সে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোখলেছুর রহমান এবং কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে নয় হাজার ফুট দীর্ঘ একটি রানওয়ে রয়েছে। এটি ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করার কাজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এর মধ্যে এক হাজার ৩০০ ফুট থাকবে সমুদ্রের বুকে। কক্সবাজার বিমানবন্দরের মহেশখালী চ্যানেলের দিকে জমি অধিগ্রহণের মাধ্যমে সম্প্রসারিত হচ্ছে এই রানওয়ে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং-৭৭৭-৩০০ ইআর, ৭৪৭-৪০০ ও এয়ারবাসের মতো উড়োজাহাজ সহজেই ওঠা-নামা করতে পারবে। প্রকল্পে ব্যয় হচ্ছে এক হাজার ৫৬৮ কোটি ৮৬ লাখ টাকা। যার পুরোটাই অর্থায়ন করছে বেবিচক। এর মাধ্যমে অত্যাধুনিক বিমানবন্দরের সারিতে নাম লিখালো কক্সবাজার বিমানবন্দর।
Previous Post

গীতিকার মহসীনের সঙ্গে ঘর বাঁধছেন ন্যানসি

Next Post

প্রতিটি জলাশয়ে মৎস্যচাষ করে পুষ্টির চাহিদা পূরণ করুন: নিক্সন চৌধুরী

Next Post
প্রতিটি জলাশয়ে মৎস্যচাষ করে পুষ্টির চাহিদা পূরণ করুন: নিক্সন চৌধুরী

প্রতিটি জলাশয়ে মৎস্যচাষ করে পুষ্টির চাহিদা পূরণ করুন: নিক্সন চৌধুরী

সর্বশেষ খবর

খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

ভারত থেকে কারা জামিনে ফিরে আসলো পাঁচ বাংলাদেশি

ডিসেম্বর ১০, ২০২৫

মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের প্রাণবন্ত দল

ডিসেম্বর ১০, ২০২৫

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ডিসেম্বর ১০, ২০২৫

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৩৪ জন বেড়েছে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.