মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

‘কমান্ডো’ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জাহারা মিতুর

by স্টাফ রিপোর্টার
নভেম্বর ১০, ২০২১
A A
Share on FacebookShare on Twitter

কলকাতার সুপারস্টার দেবের প্রথম বাংলাদেশি সিনেমা ‘কমান্ডো’। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটিতে দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নায়িকা জাহারা মিতু। ইতোমধ্যে অনেকখানি শুটিংও সম্পন্ন হয়েছে। গুঞ্জন ছড়িয়েছে, সিরিজ বোমা হামলার ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত! এমনকি পরিচালকের সঙ্গে প্রযোজকের মনোমালিন্য, নায়িকার সঙ্গেও সর্ম্পকের অবনতির খবরও চাউর হয়েছে। তবে গুঞ্জনটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ‘কমান্ডো’র নায়িকা জাহারা মিতু। 

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গতকাল রাতে বাসার পাশে আগুন লাগায় ঘুমিয়েছি সকালে। মাত্র ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি কিছু অদ্ভুত নিউজ। কিছু নিউজ চোখে পড়ছে কমান্ডো নিয়ে, যেখানে অনেকেই দাবি করছেন কমান্ডোর ভবিষ্যৎ অনিশ্চিত। দাবি করা হচ্ছে প্রযোজক এবং পরিচালকের সঙ্গে আমার সম্পর্কের অবনতি। ভাই, সিরিয়াসলি? আপনারা এসব মনগড়া খবর পান কোথায়?’

Related posts

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথম বার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৮, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন তারেক আহমেদ চৌধুরী

ডিসেম্বর ৮, ২০২৫

প্রজোজক-পরিচালকের সঙ্গে নিজের সম্পর্ক প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘প্রযোজক সেলিম ভাই কিংবা পরিচালক রনি ভাই দুজনই মারাত্মক প্রফেশনাল আমার সঙ্গে। এই প্রজেক্ট যখন আমার কাছে অফার করা হয়েছে তখন থেকেই। কাজের বাইরে তাদের সঙ্গে আমার তো কোনো কথা হওয়ার কথা নয়। কাজ-সংক্রান্ত ব্যাপারেই একমাত্র আমার সঙ্গে তাদের সম্পর্ক।’

প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের বিষয়টি স্পষ্ট করে মিতু লিখেছেন, ‘সেলিম ভাই গত মাসেও কল করে বলেছিলেন ডিসেম্বরের ১ তারিখ থেকে কমান্ডো শুরু হচ্ছে। তবে আমাদের সম্পূর্ণ শুটিং থাইল্যান্ডে হওয়ার পরিকল্পনা থাকায় এবং থাইল্যান্ডে এখন শুটিং অনুমতি না থাকায় আমাদের নতুন করে ডেট ঠিক করতে হবে, যেটা আমাকে ইতোমধ্যেই জানানো হয়েছে।’

‘কমান্ডো’ নিয়ে চলমান গুঞ্জনে বিভ্রান্ত হয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খানের সঙ্গে যোগাযোগ করেন মিতু। তিনি লিখেছেন, ‘নিউজ দেখে সেলিম ভাইয়ের সঙ্গে আবারও কথা বললাম, তিনি বললেন সবাইকে জানাতে যে, কমান্ডোর নতুন শিডিউল ঠিক করা মাত্রই তা জানানো হবে।’

নায়িকা লিখেছেন, ‘কমান্ডো শাপলা মিডিয়ার একটি স্বপ্নের প্রজেক্ট, সুপারস্টার দেবের বাংলাদেশের প্রথম প্রজেক্ট, আর আমার জন্য অবশ্যই স্বপ্নের চেয়ে বেশি। তাই কমান্ডো নিয়ে মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক নিউজ না ছড়াতে অনুরোধ করছি। আমার সঙ্গে কোনো কথা না বলে যেখানে-সেখানে আমার মন্তব্য জুড়ে দেওয়ার নামে নিজেদের ইচ্ছামতো কিছু না লিখতেও অনুরোধ করছি।’

Previous Post

২৩৬ বল হাতে রেখেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো বাঘিনীরা

Next Post

করোনার নতুন ওষুধ মলনুপিরাভির দেশেই উৎপাদন

Next Post
করোনার নতুন ওষুধ মলনুপিরাভির দেশেই উৎপাদন

করোনার নতুন ওষুধ মলনুপিরাভির দেশেই উৎপাদন

সর্বশেষ খবর

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথম বার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৮, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন তারেক আহমেদ চৌধুরী

ডিসেম্বর ৮, ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ৮, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে ঝড় সোশ্যাল মিডিয়ায়

ডিসেম্বর ৮, ২০২৫

শুটিং শেষে সালমানের নতুন লুক দেখে অবাক ভক্তরা

ডিসেম্বর ৮, ২০২৫

অবিশ্বাস্য ড্র: গ্রিভসের দ্বিশতক ও হোপের সেঞ্চুরিতে নাটকীয় সমাপ্তি ওয়েস্ট ইন্ডিজের

ডিসেম্বর ৮, ২০২৫

মিরাজ-শান্তদের নেতৃত্বে খেলবেন আকবর, সোহান, সাকলাইনরা

ডিসেম্বর ৮, ২০২৫

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণ সূচি প্রকাশ: কবে কোথায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ডিসেম্বর ৮, ২০২৫

মেসির জোড়া অ্যাসিস্টে এবার মায়ামিকে সর্বোচ্চ শিরোপা

ডিসেম্বর ৮, ২০২৫

সালাহউদ্দিনের মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছেন

ডিসেম্বর ৮, ২০২৫

জাতীয়

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্তের শেষ খবর

ডিসেম্বর ৮, ২০২৫

নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের ক্ষমা স্বীকার

ডিসেম্বর ৮, ২০২৫

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন

ডিসেম্বর ৮, ২০২৫

নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বর ৮, ২০২৫

রাজনীতি

রাজনীতি

নির্বাচনের তপশিল এই সপ্তাহেই ঘোষণা হতে পারে সালাহউদ্দিনের দৃষ্টিতে

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তপশিল ঘোষণার কাজ এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির...

Read more

ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি: ডা. শফিক

ডিসেম্বর ৮, ২০২৫

ফখরুলের মত, ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায় কি দলের কেউ?

ডিসেম্বর ৮, ২০২৫

২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ডিসেম্বর ৮, ২০২৫

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমান ভিত্তিক’: বিএনপি মিডিয়া সেল

ডিসেম্বর ৮, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.