মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

আমি হিরো আলমকে নিয়ে কিছুই বলিনি: ওবায়দুল কাদের

by স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৬, ২০২৩
A A
আমি হিরো আলমকে নিয়ে কিছুই বলিনি: ওবায়দুল কাদের
Share on FacebookShare on Twitter

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম নিয়ে কিছুই বলেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাব দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বতন্ত্র প্রার্থী হিরো আলম আপনাকে চ্যালেঞ্জ করেছে, সে বিষয়ে আপনার মন্তব্য কী—জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে (হিরো আলম) কিছুই বলিনি। আমি মির্জা ফখরুলের মন্তব্যের জবাব দিয়েছি। সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে (উপনির্বাচন) করেছে, ভালো ভোটও পেয়েছে। তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।’

Related posts

২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ডিসেম্বর ৯, ২০২৫

ডা. শফিকুর রহমানের রহিত মন্তব্য: জামায়াতে ইসলাম ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে না

ডিসেম্বর ৯, ২০২৫

তিনি আরও বলেন, ‘আমি যা বলেছি, সেটা মির্জা ফখরুলের মন্তব্য নিয়ে।’

সেই প্রসঙ্গ টেনে গত শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, ‘আমি শুধু বলতে চাই একটি কথা। হিরো আলম, সে আজকে প্রমাণ করেছে যে, আওয়ামী লীগ এই হিরো আলমের কাছেও কতটা অসহায়, যে তাকে (আওয়ামী লীগ) রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জিততে হয় ৬০০-৭০০ ভোটে।’

এর জবাবে একই দিন বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া! হিরো আলমের জন্য এত দরদ উঠলো তার! তিনি ভেবেছিলেন, হিরো আলম জিতে যাবে। কিন্তু হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী বানিয়েছে। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ হয়েছে।’

গতকাল রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে হিরো আলম বগুড়া-৪ আসনের ৪৫টি কেন্দ্রের ভোট পুনর্গণনার আবেদন জমা দেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। জালিয়াতির মাধ্যমে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন হিরো আলম।

Previous Post

ওটিটিতে কত কোটিতে বিক্রি হলো ‘পাঠান’!

Next Post

ওষুধের কৃত্রিম সংকট ও ওষুধে ভেজাল করলে যাবজ্জীবন শাস্তি

Next Post
ওষুধের কৃত্রিম সংকট ও ওষুধে ভেজাল করলে যাবজ্জীবন শাস্তি

ওষুধের কৃত্রিম সংকট ও ওষুধে ভেজাল করলে যাবজ্জীবন শাস্তি

সর্বশেষ খবর

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথম বার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৮, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন তারেক আহমেদ চৌধুরী

ডিসেম্বর ৮, ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ৮, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে ঝড় সোশ্যাল মিডিয়ায়

ডিসেম্বর ৮, ২০২৫

শুটিং শেষে সালমানের নতুন লুক দেখে অবাক ভক্তরা

ডিসেম্বর ৮, ২০২৫

অবিশ্বাস্য ড্র: গ্রিভসের দ্বিশতক ও হোপের সেঞ্চুরিতে নাটকীয় সমাপ্তি ওয়েস্ট ইন্ডিজের

ডিসেম্বর ৮, ২০২৫

মিরাজ-শান্তদের নেতৃত্বে খেলবেন আকবর, সোহান, সাকলাইনরা

ডিসেম্বর ৮, ২০২৫

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণ সূচি প্রকাশ: কবে কোথায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ডিসেম্বর ৮, ২০২৫

মেসির জোড়া অ্যাসিস্টে এবার মায়ামিকে সর্বোচ্চ শিরোপা

ডিসেম্বর ৮, ২০২৫

সালাহউদ্দিনের মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছেন

ডিসেম্বর ৮, ২০২৫

জাতীয়

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্তের শেষ খবর

ডিসেম্বর ৮, ২০২৫

নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের ক্ষমা স্বীকার

ডিসেম্বর ৮, ২০২৫

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন

ডিসেম্বর ৮, ২০২৫

নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বর ৮, ২০২৫

রাজনীতি

রাজনীতি

নির্বাচনের তপশিল এই সপ্তাহেই ঘোষণা হতে পারে সালাহউদ্দিনের দৃষ্টিতে

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তপশিল ঘোষণার কাজ এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির...

Read more

ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি: ডা. শফিক

ডিসেম্বর ৮, ২০২৫

ফখরুলের মত, ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায় কি দলের কেউ?

ডিসেম্বর ৮, ২০২৫

২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ডিসেম্বর ৮, ২০২৫

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমান ভিত্তিক’: বিএনপি মিডিয়া সেল

ডিসেম্বর ৮, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.