মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

দুই চুলার গ্যাসের দাম ৫১২ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস

by স্টাফ রিপোর্টার
মে ১৬, ২০২৩
A A
দুই চুলার গ্যাসের দাম ৫১২ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পর এবার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ কোম্পানি তিতাস। এতে এক চুলার বিল ৩৮৯ টাকা বেড়ে হবে ১ হাজার ৩৭৯ টাকা এবং দুই চুলার বিল ৫১২ টাকা বেড়ে হবে ১ হাজার ৫৯২ টাকা। গত ২ মে এনার্জি রেগুলেটরি কমিশনে দাম বাড়ানোর এ প্রস্তাব পাঠিয়েছে তিতাস।

এর আগে গত জুনে আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম বাড়ায় জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এ সময় প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে মিটার ছাড়া গ্রাহকদের জন্য মাসে গ্যাস ব্যবহারের পরিমাণ কমিয়ে দুই চুলায় ৬০ ঘনমিটার ও এক চুলায় ৫৫ ঘনমিটার ধরা হয়। এতে দুই চুলার মাসিক বিল ১ হাজার ৮০ টাকা ও এক চুলার বিল ৯৯০ টাকা ঘোষণা করা হয়েছিল। কমিশনের এ ঘোষণার ১০ মাস পর এতে আপত্তি জানিয়েছে তিতাস।

Related posts

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, জামায়াতের দাবি

ডিসেম্বর ৯, ২০২৫

হাইকোর্টের নির্দেশ: ৯০ দিনের মধ্যে গুলশানের আবদুস সালাম মুর্শেদীর বাড়িটি দখল নিতে হবে

ডিসেম্বর ৯, ২০২৫

তিতাসের প্রস্তাবে বলা হয়, কমবেশি ২৫ লাখ গ্রাহকের বিপরীতে কোনো সমীক্ষা বা তথ্য বিশ্লেষণ না করেই ঘনমিটারের পরিমাণ নির্ধারণ করেছে বিইআরসি। এতে কারিগরি ক্ষতি বেড়েছে এবং তিতাস আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তবে বিইআরসি বলছে, তিতাসের অভিযোগ সঠিক নয়। গত বছর গ্যাসের দাম নিয়ে শুনানির সময় তিতাসের ৩ লাখ ২০ হাজার ও চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস কোম্পানির ৫০ হাজার প্রিপেইড মিটার গ্রাহকের গ্যাস বিল বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, প্রতিমাসে দুই চুলার গ্রাহকরা গড়ে ৪৫ ঘনমিটার গ্যাস ব্যবহার করেন। কিন্তু মিটার ছাড়া গ্রাহকদের জন্য তা কিছুটা বাড়িয়ে ৬০ ঘনমিটার নির্ধারণ করা হয়েছিল। এ সময় বলা হয়েছিল, ভবিষ্যতে ঘনমিটারের পরিমাণ আরও কমানো হবে।

অপরদিকে তিতাস দাবি করছে, চলতি বছরের জানুয়ারিতে ভর্তুকি প্রত্যাহার এবং রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যে চার শ্রেণির ব্যবহারকারীর জন্য গ্যাসের দাম ১৭৯% পর্যন্ত বৃদ্ধি করে সরকার। সে সময় আবাসিক, সিএনজি, সার এবং চা বাগানের ব্যবহারকারীদের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়নি। তিতাসের চিঠিতে পোস্টেজ মিটার ব্যবহারকারী গ্রাহকদের তথ্য তুলে ধরা হয়েছে। এতে গত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বিলের হিসাব দেখানো হয়েছে। এতে দেখা যায়, দুই চুলার মিটারযুক্ত আবাসিক গ্রাহকরা প্রতিমাসে গড়ে ৯৭ ঘনমিটার গ্যাস ব্যবহার করেন। মার্চে এমন গ্রাহকের সংখ্যা ছিল ৫৩ হাজার ৭৪৪। বর্তমানে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তিতাসের ২৮ লাখ ৫৭ হাজার আবাসিক গ্রাহক রয়েছেন। তাদের মধ্যে ২৫ লাখ ২৫ হাজার মিটারবিহীন ও ৩ লাখ ৩২ হাজার প্রিপেইড মিটারের গ্রাহক।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, কমিশনের হিসাবেই দেখা যায়, মিটারবিহীন দুই চুলার গ্রাহকের মাসে ৫০ ঘনমিটার এবং এক চুলার গ্রাহকরা মাসে ৪৫ ঘনমিটার গ্যাস ব্যবহার করেন।বাস্তবে অনেক গ্রাহক সে পরিমাণে গ্যাস ব্যবহার করেন না। তিতাস এই সীমা পরিবর্তনের যে দাবি করেছে তা অযৌক্তিক। নিজেদের দুর্নীতি ও গ্যাস চুরি বৈধ করতে গ্যাসের দাম বাড়াতে চায়।

বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেন, তিতাসের প্রস্তাব গ্রহণ করেছে কমিশন। বিধি মোতাবেক এ নিয়ে করণীয় ঠিক করতে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Previous Post

দেশের ৪১ হলে ‘পাঠান’, প্রতিদিন চলবে ২০৬ শো

Next Post

‘কূটনীতিকদের প্রটোকল প্রত্যাহার বাংলাদেশকে একঘরে করবে’

Next Post
‘কূটনীতিকদের প্রটোকল প্রত্যাহার বাংলাদেশকে একঘরে করবে’

‘কূটনীতিকদের প্রটোকল প্রত্যাহার বাংলাদেশকে একঘরে করবে’

সর্বশেষ খবর

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথম বার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৮, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন তারেক আহমেদ চৌধুরী

ডিসেম্বর ৮, ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ৮, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে ঝড় সোশ্যাল মিডিয়ায়

ডিসেম্বর ৮, ২০২৫

শুটিং শেষে সালমানের নতুন লুক দেখে অবাক ভক্তরা

ডিসেম্বর ৮, ২০২৫

অবিশ্বাস্য ড্র: গ্রিভসের দ্বিশতক ও হোপের সেঞ্চুরিতে নাটকীয় সমাপ্তি ওয়েস্ট ইন্ডিজের

ডিসেম্বর ৮, ২০২৫

মিরাজ-শান্তদের নেতৃত্বে খেলবেন আকবর, সোহান, সাকলাইনরা

ডিসেম্বর ৮, ২০২৫

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণ সূচি প্রকাশ: কবে কোথায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ডিসেম্বর ৮, ২০২৫

মেসির জোড়া অ্যাসিস্টে এবার মায়ামিকে সর্বোচ্চ শিরোপা

ডিসেম্বর ৮, ২০২৫

সালাহউদ্দিনের মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছেন

ডিসেম্বর ৮, ২০২৫

জাতীয়

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্তের শেষ খবর

ডিসেম্বর ৮, ২০২৫

নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের ক্ষমা স্বীকার

ডিসেম্বর ৮, ২০২৫

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন

ডিসেম্বর ৮, ২০২৫

নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বর ৮, ২০২৫

রাজনীতি

রাজনীতি

নির্বাচনের তপশিল এই সপ্তাহেই ঘোষণা হতে পারে সালাহউদ্দিনের দৃষ্টিতে

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তপশিল ঘোষণার কাজ এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির...

Read more

ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি: ডা. শফিক

ডিসেম্বর ৮, ২০২৫

ফখরুলের মত, ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায় কি দলের কেউ?

ডিসেম্বর ৮, ২০২৫

২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ডিসেম্বর ৮, ২০২৫

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমান ভিত্তিক’: বিএনপি মিডিয়া সেল

ডিসেম্বর ৮, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.