বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

বাংলাদেশের পোশাক আমদানি বাড়াতে চায় প্রাইমার্ক

by স্টাফ রিপোর্টার
আগস্ট ২০, ২০২৩
A A
বাংলাদেশের পোশাক আমদানি বাড়াতে চায় প্রাইমার্ক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ থেকে উচ্চ মূল্যের আরও পোশাক নেবে ব্রিটিশ বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান প্রাইমার্ক। পরিবেশসম্মত উৎপাদনেও সহযোগিতা দিতে চায় ব্র্যান্ডটি। বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে আমদানি বাড়ানোর এ আগ্রহের কথা জানিয়েছেন ঢাকা সফররত প্রাইমার্কের একটি প্রতিনিধি দল। বৈঠকে নেতৃত্ব দেন প্রাইমার্কের মূল প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড ব্রিটিশ ফুডস-এবিএফের প্রধান নির্বাহী জর্জ ওয়েস্টন। আলোচনায় অংশ নেন প্রাইমার্কের প্রধান নির্বাহী পল মার্সেন্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর পক্ষে নেতৃত্ব দেন সভাপতি ফারুক হাসান।

আলোচনায় প্রাইমার্কের প্রতিনিধিরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতায় পোশাকের চাহিদায় পরিবর্তন এসেছে। ফলে মূল্য সংযোজিত এবং উদ্ভাবনী পণ্য উৎপাদনেও আরও মনোযোগী হতে হবে বাংলাদেশকে। এ বিষয়ে প্রাইমার্কের সরবরাহকারী কারখানাগুলোকে সহযোগিতা দিতে চান তারা। কয়েক বছর ধরে পোশাক শিল্পের নিরাপত্তা উন্নয়নে বিজিএমইএর বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন প্রতিনিধিরা। কর্মীদের সুস্থতা, দক্ষতা উন্নয়ন, উৎপাদনশীলতায় প্রতিযোগিতাসহ বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তারা।

Related posts

আসছে নতুন ৫০০ টাকার নোট আবহাওয়া বদলে দিচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্যসমৃদ্ধ ডিজাইন

ডিসেম্বর ১১, ২০২৫

রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর জন্য নতুন উদ্যোগ

ডিসেম্বর ১১, ২০২৫

বিজিএমইএ সভাপতি পোশাক খাতে কর্মপরিবেশের উন্নয়ন, পরিবেশগতভাবে টেকসই হওয়া, সার্কুলার ফ্যাশন উন্নয়নসহ বিভিন্ন অগ্রগতি প্রাইমার্ক প্রতিনিধিদের অবহিত করেন। ২০৩০ সালে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা, পোশাক খাতে মানবাধিকার এবং পরিবেশগত কমপ্লায়েন্স জোরদারে বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। ফারুক হাসান যুক্তরাজ্যে রপ্তানির বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।

প্রসঙ্গত, বছরে প্রায় ১ হাজার কোটি ডলারের পোশাক বিক্রি করে থাকে প্রাইমার্ক। বাংলাদেশ থেকে তাদের আমদানি ১০০ কোটি ডলারের মতো। শতাধিক কারখানা থেকে পোশাক নেয় তারা। এর মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ উচ্চ মূল্যের কৃত্রিম তন্তুর পোশাক। সম্প্রতি ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে প্রাইমার্ক। ২০২৬ সালের মধ্যে শোরুমের সংখ্যা ৫৩০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের। সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে ৬০টি শোরুম খোলা হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশে ৪১০টি শোরুম রয়েছে প্রাইমার্কের।

Previous Post

সাঈদীর মৃত্যুতে শোক জানানো ছাত্রলীগ নেতাকর্মীদের চিহ্নিত করা হচ্ছে

Next Post

আবারও বদলাতে পারে বিশ্বকাপের সূচি

Next Post
আবারও বদলাতে পারে বিশ্বকাপের সূচি

আবারও বদলাতে পারে বিশ্বকাপের সূচি

সর্বশেষ খবর

নায়িকা পপি সহিংস মানহানির অভিযোগে আইনি নোটিশ পেলেন

ডিসেম্বর ১১, ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ১১, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে সোশ্যাল মিডিয়ায় দারুণ শোরগোল

ডিসেম্বর ১১, ২০২৫

শুটিং শেষে সালমান খান বদলে গেলেন, চেহারায় দেখা গেল বড় পরিবর্তন

ডিসেম্বর ১১, ২০২৫

অভিনব পোশাকে বিস্ময় জাগালেন জয়া আহসান

ডিসেম্বর ১১, ২০২৫

সাকিব বললেন, আমি সব বল আমার দেশের জন্য খেলব

ডিসেম্বর ১১, ২০২৫

সাকিবের মন্তব্য: রাজনৈতিক ক্যারিয়ার এখনও শেষ হয়নি

ডিসেম্বর ১১, ২০২৫

ভারতের কারণে আইসিসির ৭৩০০ কোটি টাকার ক্ষতি

ডিসেম্বর ১১, ২০২৫

ঋতুপর্ণা চাকমা পাচ্ছেন বেগম রোকেয়া পদক

ডিসেম্বর ১১, ২০২৫

বিশ্বস্ততা দিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত

ডিসেম্বর ১১, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.