ঢাকাঃ বুধবার, জানুয়ারি ২১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

সাংবাদিক বুলুর মৃত্যু রহস্য উন্মোচনের জন্য কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

by স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৯, ২০২৫
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের দাবিতে ‘সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উন্মোচন বাস্তবায়ন কমিটি’ গঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মোঃ হেদায়েত হোসেন মোল্লাকে আহ্বায়ক ও বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

কমিটিতে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), আঞ্চলিক সংবাদপত্র পরিষদ, খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, খুলনা রিপোর্টার্স ইউনিটি, খুলনা ক্রাইম রিপোর্টার্স ইউনিটি, পেশাদার সাংবাদিক সুরক্ষা মঞ্চ, খুলনা জার্নালিস্ট প্রোটেক্ট কমিটিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ থাকবেন।

সভায় সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আরও তদন্তের জন্য কঠোর দাবি জানানো হয়। এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, খুলনা মহানগর পুলিশ কমিশনার, র‌্যাব-৬ এর সিইও, পিবিআই এর এসপি, নৌ পুলিশ খুলনার এসপির সঙ্গে পর্যায়ক্রমে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় যে, এই দাবিতে খুলনার নাগরিক সমাজের সমন্বয়ে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হবে।

সভাপতির বক্তব্যে আন্দোলনকারীরা বলেছিলেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত অপরিহার্য। বক্তৃতা করেন বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মোঃ হেদায়েত হোসেন মোল্লা, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মিজানুর রহমান মিল্টন, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গৌরাঙ্গ নন্দী, এস এম হাবিব, হাসান আহমেদ মোল্লা, কৌশিক দে বাপী, এইচ এম আলাউদ্দিন, আনোয়ারুল ইসলাম কাজল, হাসান হিমালয়, রকিব উদ্দিন পান্নু, সুনীল দাস, গাজী মনিরুজ্জামান, আব্দুর রাজ্জাক রানা, আনিসুর রহমান কবীর, এসএম মনিরুজ্জামান, নেয়ারুল হোসেন কচি, জাহিদুল ইসলাম ও আল মাহমুদ প্রিন্স সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩১ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রূপসা সেতুর ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেন পুলিশ। এই ঘটনায় স্বজন ও সাংবাদিক সমাজের মাঝে গভীর শোক এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে, তারা দ্রুত এই হত্যাকাণ্ডের তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে আসছেন।

Next Post

সরকার বাতিল করল ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..