ঢাকাঃ মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সরকার অঙ্গীকারবদ্ধ

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৪, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও সহজলভ্য চিকিৎসা সেবার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার দৃঢ় প্রত্যয়বদ্ধ। তিনি বলেন, এটি শুধুমাত্র মোটিভেশন বা আশ্বাস নয়, বরং কার্যকর পরিকল্পনা ও পরিশ্রম দরকার যাতে সাধারণ মানুষ সত্যিই উপকৃত হন। অসহায় দুঃস্থ মানুষদের চোখের দৃষ্টি ফেরানো এবং তাদের জীবনমান উন্নত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম চালিয়ে যেতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালন এবং সততার সঙ্গে কাজ করলে এই চক্ষু হাসপাতালই একদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম আধুনিক কেন্দ্র হিসেবে পরিচিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের প্রতিষ্ঠান এই হাসপাতালকে আরও সুন্দর, সুশোভিত ও আধুনিক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। গতকাল সোমবার সকাল ১১টায় শিরোমনিস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ডাঃ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অন্যান্য বক্তা, উপস্থিত ছিলেন মীরকায়শেদ আলী, ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, এস এ রহমান বাবুল, আবু সাঈদ হাওলাদার আব্বাস, হাসিবুল হাসান, মোলা সোহাগ, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর খোকা, এম নুরুল ইসলাম ও ঝর্ণা আকতারসহ অনেকে। সভার শেষে সংসদ সদস্য আলি আসগার লবি সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেনের কবর জিয়ারত করেন এবং রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করেন। এর পাশাপাশি বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণও করেন।

Next Post

নগরীতে বিএনপি’র উদ্যোগে নববর্ষের বর্ণাঢ্য উৎসব

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..